Apan Desh | আপন দেশ

গাজীপুর-৫ আসনে ১২৪ কেন্দ্রের মধ্যে ৬৪টিই ঝুঁকিপূর্ণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৩, ৮ ফেব্রুয়ারি ২০২৬

গাজীপুর-৫ আসনে ১২৪ কেন্দ্রের মধ্যে ৬৪টিই ঝুঁকিপূর্ণ

ছবি: আপন দেশ

গাজীপুর-৫ আসনের নির্বাচনী নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এ আসনের মোট ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৮টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলে ঘোষণা করেছে স্থানীয় নির্বাচন অফিস।

গাজীপুর-৫ আসনটি গঠিত হয়েছে কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন নিয়ে। এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল এলাকার ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড ও গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নও এ আসনের অন্তর্ভুক্ত।

নির্বাচন অফিসের তথ্যমতে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ৬৪৩ জন। এর মধ্যে কালীগঞ্জ পৌরসভা ও ইউনিয়নে ভোটার ২ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। সিটি কর্পোরেশন ও বাড়িয়া ইউনিয়নে ভোটার ৯৫ হাজার ৩০১ জন।

কালীগঞ্জ উপজেলার ৯০টি কেন্দ্রের মধ্যে ৩৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সিটি কর্পোরেশন ও বাড়িয়া অংশের ৩৪টি কেন্দ্রের মধ্যে ২৫টিই ঝুঁকিপূর্ণ। এ ২৫টি কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে পুরো আসনে মোট ৬৪টি কেন্দ্র ঝুঁকির তালিকায় রয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হচ্ছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ভোটাররা যাতে ভয়হীনভাবে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম জানান, প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় রয়েছে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। কেউ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে, তবে তাকে কঠোর শাস্তি দেয়া হবে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়