Apan Desh | আপন দেশ

এমপি অইলে ওয়াজ ফ্রি: তাহেরী

সিলেট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৭, ৭ ফেব্রুয়ারি ২০২৬

এমপি অইলে ওয়াজ ফ্রি: তাহেরী

ফাইল ছবি

হবিগঞ্জ-৪ আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী ও ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী এক অনন্য ভোট প্রচারণার দৃশ্য দেখিয়েছেন। সম্প্রতি মাধবপুর উপজেলার শাহপুর বাজারে তার প্রচারণায় কয়েকশ মানুষ গজলের সুরে একযোগে কণ্ঠ মেলান।

প্রচারণার সময় গজলের লাইন ছিল, আজরাঈল আসিয়া যখন হস্তে দিবা দড়ি/ তখন আমার মনা ভাই খরবা লুকালুকি। আমি জানিলাম না গো/ আমার মরণের কত দিন বাকি?

গজল শেষ হতেই পরিবেশ পাল্টে যায়। শান্ত, ভারী ও আকুতিভরা কণ্ঠে তাহেরী বলেন, ভাইজান, বাজান—ভোটটা দিয়েনও। প্রচারণার এ ব্যতিক্রমী দৃশ্য ভোটারদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। তাহেরী কথাগুলো বলার সময় তার এক কর্মী কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে ছিলেন। শেষে মাইক হাতে পুনরায় তিনি বলেন, এমপি অইলে মাধবপুরে ফ্রি ওয়াজ।

সে সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে তার এজেন্টদের হুমকি দেয়ার অভিযোগ তোলেন তাহেরী। তিনি আরও জানান, দোয়া চেয়ে আগামী দিনে আরও ১১টি পথসভা করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন <<>> দুই দিনে রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান

হবিগঞ্জ-৪ আসনে চুনারুঘাট ও মাধবপুর উপজেলা অন্তর্ভুক্ত। এখানে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন। মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান আলোচ্য প্রার্থী হচ্ছেন বিএনপি মনোনীত এসএম ফয়সল ও ইসলামিক ফ্রন্টের মো. গিয়াস উদ্দিন তাহেরী।

অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বাসদের মো. মুজিবুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের মো. রেজাউল মোস্তফা, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকন, মুসলিম লীগের শাহ মো. আল আমিন, স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী এবং এসএ সাজন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়