ছবি: আপন দেশ
নির্বাচনী কার্যক্রমে প্রশাসনের ভূমিকা দুর্বল বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আখতার হোসেন। এভাবে পরিস্থিতি চলতে থাকলে ভোটের ফলাফল নিয়ে কারচুপির শঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কাউনিয়ার মধুপুর ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আখতার হোসেন।
তিনি বলেন, সারা দেশে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। পাশাপাশি বিভ্রান্তিকর গুজব ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এসব বাধা সত্ত্বেও শাপলা প্রতীকসহ ১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আখতার হোসেন।
আরও পড়ুন <<>> ভোটকেন্দ্রে যাতায়াতে বাধা-ভয়ভীতি দেখালে কঠোর ব্যবস্থা
এদিন তিনি ঢাকার ভোটার হওয়ায় নিজে ভোট দিতে পারেননি। তবে মা ও ছেলেকে সঙ্গে নিয়ে কেন্দ্রে আসেন। পরে আখতার হোসেনের মা তার নাতিকে সঙ্গে নিয়ে ভোট প্রদান করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































