Apan Desh | আপন দেশ

গোপণ কক্ষে ছবি তোলা যাবে না: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:১৪, ৯ ফেব্রুয়ারি ২০২৬

গোপণ কক্ষে ছবি তোলা যাবে না: ইসি সচিব

ছবি: আপন দেশ

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভোটার, প্রার্থী ও তাদের এজেন্ট মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে গোপন কক্ষে, যেখানে ব্যালটে সিল দেয়া হয় সেখানে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

ইসি সচিব জানান, এ বিষয়ে নতুন করে পরিপত্র সংশোধন করা হবে। এতে কোনো দ্বিধার সুযোগ থাকবে না। কিছু ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ থাকবে। পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোবাইল ব্যবহারে সীমাবদ্ধতা থাকবে। এ সীমাবদ্ধতা প্রয়োজন অনুসারে নির্ধারণ করা হবে।

আরও পড়ুন <<>> সচিবদের সঙ্গে বৈঠকে যা বললেন প্রধান উপদেষ্টা 

আখতার আহমেদ বলেন, ভোটার, সাংবাদিক, সংবাদকর্মী ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে যেতে পারবেন। শুধু গোপন কক্ষে ছবি তোলা যাবে না। এ বিষয়ে আর কোনো বিভ্রান্তির অবকাশ নেই।

এর আগে রবিবার নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, ভোট কেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটারসহ কোনো ব্যক্তি মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা হয়েছে। কমিশন পরে এটি সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়