Apan Desh | আপন দেশ

নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে উল্টে গেল গাড়ি

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৪, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে উল্টে গেল গাড়ি

ছবি: আপন দেশ

গাইবান্ধায় ভোটের সরঞ্জামাদি কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় ভটভটি উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার সোলাগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের তালতলা বাজার ভোট কেন্দ্রের সরঞ্জামাদি নিয়ে যাচ্ছিল। হঠাৎ ভটভটির চাকা ফেটে পুলিশ, আনসার ও ভোটের সরঞ্জামসহ গাড়িটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে।

আরও পড়ুন <<>> আরেক ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মিস লাইলাতুল হোসেন জানান,  বড় ধরনের হতাহতের কোন ঘটনা ঘটেনি। সকল সরঞ্জামাদি নিয়ে দায়িত্বরতদের কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়