Apan Desh | আপন দেশ

আজ বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন: ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আজ বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন: ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল

ছবি: আপন দেশ

বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটি একটি বড় দিন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

নির্বাচন শুরুর প্রায় আধাঘণ্টা আগে থেকেই ইইউ পর্যবেক্ষক দল কেন্দ্রটিতে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করে। এ সময় রিটার্নিং কর্মকর্তা তাদের সামনে ব্যালট বাক্স পরীক্ষা করে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইভার্স ইজাবস বলেন, নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে এবং সকালে ভোট শুরুর প্রক্রিয়া তারা প্রত্যক্ষ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, শুধু রাজধানী নয়, সারা দেশেই অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। দিনভর পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন <<>> কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড়

এ কেন্দ্রের এক ভোটার বলেন, দীর্ঘদিন পর ভোট দিতে পেরে উচ্ছ্বসিত। তিনি দুর্নীতিমুক্ত ও যোগ্য নেতৃত্ব প্রত্যাশা করেন এবং গণভোটেও অংশ নেয়ার কথা জানান।

সকাল থেকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটারদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়