Apan Desh | আপন দেশ

অসৎ উদ্দেশ্যে থাকলে কোনো ছাড় নয়: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১০:১৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

অসৎ উদ্দেশ্যে থাকলে কোনো ছাড় নয়: ইসি সানাউল্লাহ

ছবি: আপন দেশ

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। ভোটদান শেষে তিনি বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠু ও স্বাভাবিক আছে। আমরা কোনো অভিযোগ পাইনি। 

ভোট কেনা-বেচার চেষ্টার বিষয়ে তিনি বলেন, বিভিন্ন জায়গায় টাকা নিয়ে ধরা খাওয়াটা ভালো লক্ষণ। ভোট কেনার কোনো প্রয়াস সফল হবে না। কারো কোনো অসৎ উদ্দেশ্য থাকলে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি গণমাধ্যমকর্মীদের সত্য তথ্য প্রকাশের অনুরোধ জানান।

উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি যেমন বাড়ছে, তেমনি বড় বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ও নির্বাচন কমিশনের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান। সকালে ৯টা ৪৫ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তিনি ভোট দেন।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে নিজের এলাকায় ভোট দেন। তিনি বলেন, আজ বাংলাদেশের গণতন্ত্রের নতুন এক যাত্রা শুরু হলো। আমরা দীর্ঘ সময় ধরে এই দিনটির অপেক্ষায় ছিলাম। আশা করি আগামী দিনগুলোতে এ গণতান্ত্রিক পথ আরও মসৃণ হবে। তিনি প্রত্যাশা করেন, এ নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতি ও অর্থনীতি একটি সুন্দর ও ইতিবাচক পরিবর্তনের দিকে ধাবিত হবে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়