Apan Desh | আপন দেশ

নির্বাচন ঘিরে বিচ্ছিন্ন সহিংসতার আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৯, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:১১, ১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন ঘিরে বিচ্ছিন্ন সহিংসতার আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিচ্ছিন্ন সহিংসতার আশঙ্কার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তিনি আশা প্রকাশ করেছেন, সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হবে।

রোববার (০১ ফেব্রুয়ারি) মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, অতীতের সব জাতীয় নির্বাচনেই কোনো না কোনো মাত্রায় সহিংসতা দেখা গেছে। ১৯৯১ সাল থেকে হওয়া প্রতিটি নির্বাচনেই এমন নজির রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবু এবার জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া নির্বাচনকালীন পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ রাখতে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

আরও পড়ুন <<>> তফসিল ঘোষণার পর যৌথ বাহিনীর অভিযানে আটক ১ হাজার ৭৭৪

১৯৯১ সালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের উদাহরণ দিয়ে তিনি জানান, সে সময় ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৫ শতাংশ। তার বিশ্বাস, আসন্ন ১২ তারিখের নির্বাচনে ভোটার উপস্থিতি সে হার ছাড়িয়ে যাবে।

অনুষ্ঠানে জাতিসংঘ উন্নয়ন সংস্থার একজন প্রতিনিধি বলেন, অবাধ ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের নিরাপত্তা অপরিহার্য। তিনি বিশেষ করে ডিজিটাল মাধ্যমে নারী প্রার্থী ও নারী সাংবাদিকদের সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়