Apan Desh | আপন দেশ

‘ঢাকা-৫ আসনের ভাগ্য পরিবর্তনে হাতপাখায় ভোট দিন’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:৩৩, ৯ ফেব্রুয়ারি ২০২৬

‘ঢাকা-৫ আসনের ভাগ্য পরিবর্তনে হাতপাখায় ভোট দিন’

ছবি: আপন দেশ

ঢাকা-৫ আসনের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনের হাতপাখায় ভোট দিতে বললেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাজী মো. ইবরাহীম।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে যাত্রাবাড়ীর দনিয়া কলেজ মাঠে আয়োজিত উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

উঠান বৈঠকে হাজী মো. ইবরাহীম জানান, নির্বাচিত হলে ঢাকা-৫ আসনের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা সমাধানে ওয়ার্ডভিত্তিক বাস্তবসম্মত ‘ওয়ার্ড অ্যাকশন প্ল্যান’ গ্রহণ করা হবে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, গ্যাস সমস্যার সমাধান, রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হবে। এছাড়া নাগরিক সুবিধার সংকট দূর করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, নারী, শিশু ও বৃদ্ধদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তরুণ সমাজের জন্য উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরি করা হবে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আত্মনির্ভরশীলতার পথ উন্মুক্ত করা হবে।

আরও পড়ুন <<>> আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ: তারেক রহমান

বৈঠকে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পরিবর্তনের আহবানে তারা ইতিবাচক সাড়া দেন। এ সময় হাজী মো. ইবরাহীম বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। জনগণকে সঙ্গে নিয়েই কল্যাণমুখী ও জনপ্রত্যাশাভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়