Apan Desh | আপন দেশ

ফেসবুক–ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৪০, ৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:৪০, ৪ ফেব্রুয়ারি ২০২৬

ফেসবুক–ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির নির্দেশনা

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফেসবুক ও ইউটিউবসহ অনলাইন প্ল্যাটফর্মে প্রচার চালানোর ক্ষেত্রে বিধিমালা অনুসরণ নিশ্চিত করতে বলা হয়েছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে সব রিটার্নিং অফিসারকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৬ অনুযায়ী প্রার্থী, তার এজেন্ট বা সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাতে পারবেন। তবে প্রচার শুরুর আগে সংশ্লিষ্ট ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলসহ সব অ্যাকাউন্টের নাম, আইডি, ই-মেইলসহ শনাক্তকরণ তথ্য রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে।

আরও পড়ুন <<>> ৬ কোটি ৩১ লাখ টাকা আত্মসাৎ, বরখাস্ত প্রকৌশলী

এছাড়া আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ২২(২) অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন, বুস্টিং ও স্পন্সরশিপসহ সব ধরনের অনলাইন প্রচারের ব্যয় নির্বাচনি ব্যয়ের অংশ হিসেবে গণ্য হবে। এসব ব্যয়ের হিসাব সামগ্রিক নির্বাচনি ব্যয়ের সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনে দাখিল করতে হবে।

ইসি আরও জানিয়েছে, অনলাইন প্রচারণায় যে অর্থ ব্যয় হবে, তা নির্বাচনী ব্যয়ের তালিকায় অন্তর্ভুক্ত করে রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। একই সঙ্গে রিটার্নিং অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে, কোন রাজনৈতিক দল ও প্রার্থী কোন কোন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে—সে সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় পাঠাতে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়