Apan Desh | আপন দেশ

জাতীয় নির্বাচন স্থগিতের দাবি ১৩৫ সাংবাদিকের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:১০, ৫ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নির্বাচন স্থগিতের দাবি ১৩৫ সাংবাদিকের

ফাইল ছবি

১৩৫ জন দেশি-বিদেশি গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘একপাক্ষিক ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে নতুন করে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহবান জানিয়েছেন।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, আওয়ামী লীগসহ কয়েকটি বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া এ নির্বাচন গণতান্ত্রিক চেতনার পরিপন্থি এবং এতে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে না।

যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক তৈমুর ফারুক তুষারের সই করা বিবৃতিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না। দলটির প্রতীক ‘নৌকা’ ব্যালট পেপারে অনুপস্থিত থাকবে। এতে দেশের একটি বিশাল জনগোষ্ঠীর রাজনৈতিক পছন্দ উপেক্ষিত হচ্ছে, যা ভবিষ্যতে রাজনৈতিক ও সামাজিক সংকট সৃষ্টি করতে পারে।

সাংবাদিকরা সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচনের দায়বদ্ধতা রক্ষা করতে পারছে না। প্রশাসনিকভাবে সরকারসমর্থিত কয়েকটি দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে। পাশাপাশি নির্বাচন কমিশনের গঠন ও কর্মকাণ্ড নিয়েও গুরুতর প্রশ্ন রয়েছে বলে তারা উল্লেখ করেন।

বিবৃতিতে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন, পরবর্তী সময়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিতের প্রেক্ষাপট তুলে ধরা হয়। সাংবাদিকদের মতে, এ পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করলে তা গণতন্ত্র প্রতিষ্ঠার বদলে দেশকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে।

এ অবস্থায় তারা অবিলম্বে বর্তমান নির্বাচনি প্রক্রিয়া স্থগিত করে সব রাজনৈতিক দল ও মতের অংশগ্রহণ নিশ্চিত করে নতুন করে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জোর দাবি জানান।

বিবৃতিতে সই করা সাংবাদিকরা হলেন (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)- ১) মোল্লা জালাল, সাবেক সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ২) সৈয়দ বদরুল আহসান, সিনিয়র সাংবাদিক, ৩) ফরিদা ইয়াসমিন, সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব, ৪) মঞ্জরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক, ৫) সাবান মাহমুদ, সাবেক মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ৬) আবু জাফর সূর্য, সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ৭) সোহেল হায়দার চৌধুরী, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ৮) মোহিদুল ইসলাম রাজু, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ৯) সৈয়দ বোরহান কবীর, প্রধান সম্পাদক, বাংলা ইনসাইডার, ১০) সাজ্জাদ হোসেন সবুজ, সাবেক প্রেস মিনিস্টার, ওয়াশিংটন ডিসি, ১১) আশরাফ আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব, ১২) পুলক ঘটক, সাবেক যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ১৩) আকতার হোসেন, সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ১৪) শরীফ শাহাব উদ্দিন, সাবেক সম্পাদক, বাংলাদেশ পোস্ট, ১৫) প্রণব সরকার, সভাপতি, আগরতলা প্রেস ক্লাব, ১৬) রিয়াজ হায়দার চৌধুরী, সভাপতি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, ১৭) ইবতেসাম নাসিম মৌ, সিনিয়র সাংবাদিক, ১৮) রাশেদুল ইসলাম বিপ্লব, সভাপতি, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া, ১৯) সাইদুজ্জামান সম্রাট, সভাপতি, খুলনা সাংবাদিক ইউনিয়ন, ২০) জে এম রউফ, সভাপতি, বগুড়া সাংবাদিক ইউনিয়ন, ২১) আতাউর রহমান, সভাপতি, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন, ২২) ফজলুল বারী, সিনিয়র সাংবাদিক, সিডনি অস্ট্রেলিয়া, ২৩) দস্তগীর জাহাঙ্গীর, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, ২৪) মাসুদা ভাট্টি, সিনিয়র সাংবাদিক, ২৫) মানিক লাল ঘোষ, সাবেক সহ সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ২৬) খায়রুল আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ২৭) তৈমুর ফারুক তুষার, সম্পাদক, বেঙ্গল নিউজ২৪ ডটকম, ২৮. শেখ জামাল, সাবেক সম্পাদক, দৈনিক মুখপাত্র ও সাংগঠনিক সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ২৯) আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক, বগুড়া সাংবাদিক ইউনিয়ন, ৩০) আশেকুন্নবী চৌধুরী, সাবেক প্রেস মিনিস্টার, লন্ডন, ৩১) সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কানাডা প্রবাসী সাংবাদিক, ৩২) খন্দকার ইসমাইল, কানাডা প্রবাসী সাংবাদিক, ৩৩) ফাল্গুনী দত্ত, সিনিয়র সাংবাদিক, একুশে টিভি, ৩৪) সানজিদ আহমেদ, কানাডা প্রবাসী সাংবাদিক, ৩৫) শামীমা আক্তার, সাবেক সভাপতি, ল রিপোর্টার্স ফোরাম, ৩৬) আপেল মাহমুদ, সিনিয়র সাংবাদিক, টিবিএন২৪, ৩৭) মোহাম্মদ শামীম, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, ৩৮) রুহুল আমিন তুহিন, সিনিয়র সাংবাদিক, ৩৯) কবি রেজাউল কারীম, সাবেক অর্থ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ৪০) গোলাম মুজতবা ধ্রুব, সাংগঠনিক সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ৪১) জাকির হোসেন ইমন, সাবেক সভাপতি, ঢাকা সাব-এডিটর কাউন্সিল, ৪২) এ কে এম ওবায়দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা সাব-এডিটর কাউন্সিল, ৪৩) সিদ্দিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম, ৪৪) সাজেদা পারভীন, সাবেক সহ সভাপতি, বিএসআরএফ, ৪৫) তৌফিক মারুফ, সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষক, ৪৬) জহিরুল হক টুকু, সিনিয়র সাংবাদিক, ৪৭) সৈয়দ আনাস পাশা, সিনিয়র সাংবাদিক, ৪৮)  এস এম আবুল হোসাইন, সিনিয়র সাংবাদিক, ৪৯) মাহবুব হাসান, সিনিয়র সাংবাদিক, ৫০) সিরাজুজ্জামান, কানাডা প্রবাসী সিনিয়র সাংবাদিক, ৫১) বাণী ইয়াসমিন হাসি, সম্পাদক, বিবার্তা২৪ ডটনেট, ৫২) আসাদুর রহমান, আইন সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ৫৩) সোহেলী চৌধুরী, কোষাধ্যক্ষ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ৫৪) জান্নাতুল ফেরদৌস চৌধুরী, দফতর সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ৫৫) সুমি খান, সাবেক নারী বিষয়ক সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ৫৬) শহিদুল হক জীবন, সাধারণ সম্পাদক, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, ৫৭) শামীমা আক্তার, সাবেক সভাপতি, ল রিপোর্টার্স ফোরাম, ৫৮) হীরা তালুকদার, সাবেক সহ সভাপতি, ল’রিপোর্টার্স ফোরাম, ৫৯) সৈয়দ নূর-ই আলম, সিনিয়র সাংবাদিক, নিউ লাইভ ইন আজারবাইজান, ৬০) সাবিরা ইসলাম, সিনিয়র সাংবাদিক, ৬১) রফিকুল ইসলাম পিন্টু, সিনিয়র সাংবাদিক, ৬২) কামরুল ইসলাম বাদল, সিনিয়র সাংবাদিক, চট্টগ্রাম, ৬৩) হামিদ মোহাম্মদ জসিম, সদস্য সচিব, স্বাধীনতা সাংবাদিক পরিষদ, ৬৪) শহিদুল হাসান খোকন, সিনিয়র ফ্রিল্যান্স সাংবাদিক, ৬৫) রেজাউল করিম রেজা, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ৬৬) রাজু হামিদ, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ৬৭) এফ এম শাহীন, প্রধন সম্পাদক, জাগরণ টিভি, ৬৮) হালিমা আক্তার, সাবেক কার্যনির্বাহী সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ৬৯) ফারজানা শোভা, সিনিয়র সাংবাদিক, একুশে টিভি, ৭০) হাকিকুল ইসলাম খোকন, সভাপতি, আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন, ৭১) সাজেদা হক, কার্যনির্বাহী সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ৭২) জোবায়ের চৌধুরী, সাবেক জনকল্যাণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ৭৩) মুহাম্মদ মামুন শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ৭৪) ইমরান হাসান টুটুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যশোর সাংবাদিক ইউনিয়ন, ৭৫) প্রদীপ কুমার চৌধুরী, সিনিয়র সাংবাদিক, ৭৬) শফিউল হক, সাবেক সভাপতি, বাংলাদেশ সাংবাদিক সমিতি, ৭৭) হোসনে আরা মমতা ইসলাম, বিশেষ প্রতিনিধি, চ্যানেল আই, ৭৮) জুনায়েদ শাহরিয়ার, সিনিয়র সাংবাদিক, ৭৯) মাইনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক, ৮০) মুশফিকুর রহমান, সিনিয়র সাংবাদিক, ৮১) ড. প্রদীপ রায়, সম্পাদক, ওটিএন বাংলা, মেলবোর্ন অস্ট্রেলিয়া, ৮২) শতদল ভালুকদার, রিপোর্টার, ওটিএন বাংলা, সিডনি অস্ট্রেলিয়া, ৮৩) সুরজিত বিশ্বাস সুমন, রিপোর্টার, ওটিএন বাংলা, ডারউইন অস্ট্রেলিয়া, ৮৪) ঝর্না মনি, সাবেক নারী বিষয়ক সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ৮৫) নওশাদ জামিল, কবি ও সিনিয়র সাংবাদিক, ৮৬) আজাহার মাহমুদ, সিনিয়র সাংবাদিক, ৮৭). শফিকুল আলম মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, ৮৮) শহীদ রানা, সাংগঠনিক সম্পাদক, ঢাকা সাব-এডিটর কাউন্সিল, ৮৯) আনোয়ার হোসেন, সাবেক কার্যনির্বাহী সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ৯০) শাহীন হাসনাত, সিনিয়র সাংবাদিক, ৯১) ইশ্রাফিল হাওলাদার, সম্পাদক, ইবাংলা.প্রেস, ৯২) শেখ কলিমউল্যাহ নয়ন, সিনিয়র সাংবাদিক, ৯৩) মাজেদুল ইসলাম পাপেল, বিটিভির সাবেক সিনিয়র রিপোর্টার, ৯৪) কামরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক, ৯৫) আসাদুজ্জামান আজম, নির্বাহী সম্পাদক, দেশপক্ষ, ৯৬) ওয়ারেছুন্নবী খন্দকার, সিনিয়র সাংবাদিক, ৯৭) রুবেল হাসান, সিনিয়র ভিডিও সাংবাদিক, যমুনা টেলিভিশন, ৯৮) রমজান আলী, সিনিয়র সাংবাদিক, ৯৯) রহিমা আক্তার, সিনিয়র সাংবাদিক, ১০০) এনামূল হক মনি, সিনিয়র সাংবাদিক, ১০১) নাছির উদ্দিন চৌধুরী, সিনিয়র রিপোর্টার, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ, ১০২) মোঃ রিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব, ইতালি, ১০৩) ইমরানুল আজিম চৌধুরী, সিনিয়র সাংবাদিক, ১০৪) গাজী শাহ রিয়াজ, সাবেক সহ সভাপতি, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, ১০৫) ইসরাফিল শাহীন, সাধারণ সম্পাদক, টেলিভিশন প্রোডিউসারস অ্যাসোসিয়েশন, ১০৬) উৎপল দাস, সিনিয়র সাংবাদিক, ১০৭) আসাদুজ্জামান আসাদ, সাবেক সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি, ১০৮) ওয়াহিদুর রহমান রুবেল, সাংগঠনিক সম্পাদক, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি, ১০৯) গাজী তুষার আহমেদ, সিনিয়র সাংবাদিক, ১১০) সফিউর রহমান, সিনিয়র সাংবাদিক, ১১১) হায়দার হোসেন, সম্পাদক, মুকসুদপুর সংবাদ, ১১২) এস কে রেজা পারভেজ, সাবেক চিফ রিপোর্টার, রাইজিংবিডি.কম, ১১৩) অহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক, ১১৪) নাজমুল হাসান রাজ, সিনিয়র সাংবাদিক, ভয়েস অব সিডনি, ১১৫) এস এম কামরুজ্জামান সাগর, সিনিয়র সাংবাদিক, ১১৬) মিজানুর রহমান অপু সিনিয়র সাংবাদিক, ১১৭) ছামির মাহমুদ, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা প্রেস ক্লাব, ১১৮) হামিদ মোহাম্মদ, যুক্তরাজ্য প্রবাসী কবি ও লেখক, ১১৯) মো. সাজিদুর রহমান, ইউকে রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রেসিডেন্ট, ১২০) জুয়েল রাজ, সম্পাদক, ব্রিকলেননিউজডটকম, ১২১) অধ্যাপক অপু আলম, সম্পাদক ও প্রকাশক, প্রবাসে বাংলা (ফ্রান্স), ১২২) দেবেশ বড়ুয়া, সভাপতি, ফ্রান্স বাংলা প্রেসক্লাব, ১২৩) সোহেল মজুমদার শিপন, সম্পাদক ও প্রকাশক, দেশপ্রিয় নিউজ (ইতালি), ১২৪) খালেদ গোলাম কিবরিয়া, উপদেষ্টা সম্পাদক, দেশপ্রিয় নিউজ (ফ্রান্স), ১২৫) কমরেড খোন্দকার, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব, ইতালি, ১২৬) ছালাহ উদ্দিন, সম্পাদক, স্পেন বাংলা নিউজ টোয়েন্টিফোর, ১২৭) মতিয়ার চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক, ১২৮) সুজাত মনসুর, লেখক ও সাংবাদিক, ১২৯) মোহাম্মদ মকিস মনসুর, চেয়ারম্যান ইউকে বিডি টিভি, ১৩০) তওহিদ ফিতরার হোসেন, লেখক ও কলামিস্ট, ১৩১) আজিজুল আম্বিয়া, দৈনিক জয়বাংলা পত্রিকা, ১৩২) হাসানাত কামাল, সম্পাদক, আইনিউজ, ১৩৩) এমডি সুয়েজ মিয়া, সিও, ভয়েস অফ টাওয়ার হ্যামলেটস, যুক্তরাজ্য, ১৩৪) কামরুল আই রাসেল, প্রতিবেদক, চ্যানেল এস, যুক্তরাজ্য, ১৩৫) সাজু লস্কর, চিফ রিপোর্টার, দোয়েল টিভি, কানাডা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়