Apan Desh | আপন দেশ

টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৬, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:৫৮, ১ ফেব্রুয়ারি ২০২৬

টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক কার্যক্রম

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। এ ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা চার দিন ব্যাংক বন্ধ থাকবে ব্যাংকের কার্যক্রম। ফলে নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকসেবা পাওয়া যাবে না।

রোববার (০১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিটি দেয় সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি)।

বাংলাদেশ ব্যাংক জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৫ জানুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার। যার কারণে সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংক কর্মকতা ও কর্মচারীরা টানা চার দিন ছুটি পাবে। 

আরও পড়ুন <<>> রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ওই দুই দিন দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়