Apan Desh | আপন দেশ

জিকিরের সঙ্গে দলে দলে কেন্দ্রে আসুন: ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:২৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬

জিকিরের সঙ্গে দলে দলে কেন্দ্রে আসুন: ইসলামী আন্দোলন

ছবি: আপন দেশ

কয়েক ঘন্টা পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। জিকিরের সঙ্গে দলে দলে ভোটকেন্দ্রে আসার জন্য আহবান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ আহবান করেন দলের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন কামনা করছে। এ ঐতিহাসিক নির্বাচন আগের থেকে ভালোভাবে চললেও বিরোধী দলগুলোর কর্মকাণ্ড আমাদের শঙ্কিত করে তুলছে। নির্বাচনের আগমুহূর্তে কুচক্রীমহল নানান অপপ্রচার ছড়াচ্ছে। যারা এসব ছড়াচ্ছে তারা মিথ্যুক। যারা ভোট কেনার চেষ্টা করছে তারা প্রতারক। এদের আইনের আওতায় আনার আহবান করছি। দেশবাসীকে আশ্বস্ত করছি যে, কোনো অপপ্রচারে কান দেবেন না।

আরও পড়ুন <<>> রিজভীর শয্যাপাশে তারেক রহমান

তিনি অভিযোগ করেন, বরগুনা, বরিশাল, পিরোজপুর, লক্ষ্মীপুরসহ সারাদেশে জামায়াত ও বিএনপির নেতাকর্মী দ্বারা হাতপাখার নেতাকর্মীরা আহত হচ্ছেন। এছাড়া নানান জায়গায় হাতপাখার প্রার্থী নির্বাচন করছেন না মর্মে ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। সারাদেশে টাকা ছড়ানো হচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন দেশ, জাতি ও ধর্মকে বিজয়ী করতে ২৫৮ আসনে প্রার্থী দিয়েছে। সব আসনেই শেষ পর্যন্ত নির্বাচনী লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। সকালে আপনারা জিকিরের সঙ্গে দলে দলে কেন্দ্রে আসুন এবং হাতপাখায় ভোট দিন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়