Apan Desh | আপন দেশ

ভোটের দিন প্রার্থী-এজেন্টদের যানবাহন ব্যবহারে ইসির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২২:০২, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের দিন প্রার্থী-এজেন্টদের যানবাহন ব্যবহারে ইসির নির্দেশনা

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ভোট গ্রহণের দিন প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের চলাচলের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (০৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা চিঠিতে এ নির্দেশনা সব রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়। নির্দেশনায় গাড়িতে কতজন থাকতে পারবেন এবং স্টিকার ব্যবহারের নিয়ম স্পষ্ট করা হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী প্রার্থী ও এজেন্ট প্রত্যেকে একটি করে ছোট যানবাহন ব্যবহার করতে পারবেন। এর মধ্যে কার, জিপ, মাইক্রোবাস, সিএনজি বা অটোরিকশা রয়েছে। চালকসহ একটি গাড়িতে সর্বোচ্চ পাঁচজন থাকতে পারবেন। প্রার্থীর ব্যক্তিগত গানম্যান থাকলে তিনিও এ পাঁচজনের মধ্যে গণ্য হবেন।

যেসব এলাকায় গাড়ি চলাচল সম্ভব নয়, সেখানে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। প্রার্থী ও এজেন্ট প্রত্যেকে দুটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ সর্বোচ্চ দুইজন থাকতে পারবেন। নৌপথে চলাচলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। একটি নৌযানে চালকসহ সর্বোচ্চ পাঁচজন যাতায়াত করতে পারবেন।

আরও পড়ুন <<>> নিষেধাজ্ঞা উপেক্ষা করে নতুন গাড়ি কেনার অনুমোদন

নির্দেশনায় বলা হয়েছে, যানবাহনে থাকা প্রার্থী, এজেন্ট ও গানম্যান ছাড়া অন্যদের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। যানবাহনে রিটার্নিং অফিসারের দেয়া স্টিকার দৃশ্যমানভাবে প্রদর্শন করতে হবে। প্রার্থী ও এজেন্ট ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রের সীমানার ভেতরে ঢুকতে পারবেন না।

১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখের বেশি। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি।

সারাদেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ প্রস্তুত করা হয়েছে। মোট কক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হওয়ায় প্রতিটি কেন্দ্রে গোপন বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়