Apan Desh | আপন দেশ

নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ২৭৪টি: প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৫, ২ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ২৭৪টি: প্রেস উইং

ছবি: আপন দেশ

সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার ঘটনা ঘটেছে ২৭৪টি। গত ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের রোববার (০১ ফেব্রুয়ারি) রাত ৯টা পর্যন্ত এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইংয়ের তথ্যানুযায়ী, এসব ঘটনার মধ্যে ভীতি প্রদর্শন বা আক্রমণাত্মক আচরণ ১৬টি। প্রার্থীর ওপর হামলার ঘটনা ১৫টি। হত্যাকাণ্ড ঘটেছে ৫টি। প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে ৮৯টি। অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ৩টি। হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ৯টি।

প্রচার কার্যক্রমে বাধা দেয়া হয়েছে ২৯টি। নির্বাচন সংশ্লিষ্ট অফিস বা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ২০টি। অবরোধ ও বিক্ষোভ হয়েছে ১৭টি। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ১টি। অন্যান্য হিসেবে নথিভুক্ত হয়েছে ৭০টি ঘটনা।

আরও পড়ুন <<>> হাইকোর্টের বিচারপতির পদত্যাগ

আগের নির্বাচনের তুলনামূলক পরিসংখ্যানও প্রকাশ করেছে প্রেস উইং। দশম জাতীয় সংসদ নির্বাচনে ২০১৩ সালের ২২ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ৫৩০টি সহিংসতার ঘটনা ঘটে। ওই সময়ে নিহত হন ১১৫ জন। আহত হন ৩১৫ জন।

একাদশ সংসদ নির্বাচনে ২০১৮ সালের ১০ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ২ জানুয়ারি পর্যন্ত ৪১৪টি সহিংসতায় নিহত হন ২২ জন। আহত হন ৭৮০ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০২৩ সালের ২১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত ৫৩৪টি সহিংসতায় নিহত হন ৬ জন। আহত হন ৪৬০ জন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩