Apan Desh | আপন দেশ

কারাগার থেকে ভোট দিলেন ৪ হাজার ৫৩৮ বন্দি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:১৯, ৭ ফেব্রুয়ারি ২০২৬

কারাগার থেকে ভোট দিলেন ৪ হাজার ৫৩৮ বন্দি

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রথমবারের মতো কারাগারে বা আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়ার সুযোগ পেয়েছেন। দেশের ৭২টি কারাগারে গত পাঁচ দিনে মোট চার হাজার ৫৩৮ জন বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ৩ ফেব্রুয়ারি এক হাজার ৫২১ জন, ৪ ফেব্রুয়ারি ৯৮৮ জন, ৫ ফেব্রুয়ারি এক হাজার ১৩৮ জন, ৬ ফেব্রুয়ারি ৪২০ জন এবং ৭ ফেব্রুয়ারি ৪৭১ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেন। ৭ ফেব্রুয়ারিতে ভোটদানকারীদের মধ্যে ৪৪৮ জন পুরুষ, ২৩ জন নারী বন্দি। এছাড়া বিশেষ বন্দি হিসেবে ভোট দিয়েছেন ১৬ জন।

কারা অধিদফতর সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ না নিলেও কারাগারে থাকা ২৫ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ মোট ৪৯ জন ভিআইপি বন্দি ভোট দেয়ার জন্য নিবন্ধন করেন। তবে যেসব বিশেষ বন্দি এখনো ভোট দেননি, তাদের বিস্তারিত তালিকা পাওয়া যায়নি বলে জানান এআইজি জান্নাত-উল-ফরহাদ।

আরও পড়ুন <<>> রাজধানীতে ককটেল বিস্ফোরণে যুবক আহত

এদিকে কারা কর্তৃপক্ষ জানায়, পোস্টাল ব্যালটের মাধ্যমে বন্দিদের ভোটগ্রহণ কার্যক্রম আগামীকালও অব্যাহত থাকবে। ফলে আরও কিছু বন্দি ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।

কারা অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশের ৭২টি কারাগারে বন্দির সংখ্যা প্রায় ৮৭ হাজার। ভোট দেয়ার জন্য এদের মধ্যে ছয় হাজার ৩১৩ জন নিবন্ধন করেন। তবে নির্বাচন কমিশন ৩৫৩টি নিবন্ধন আবেদন বাতিল করায় ভোট দেয়ার সুযোগ পান পাঁচ হাজার ৯৬০ জন বন্দি। এদের মধ্যে আবার প্রায় ৩০০ জন নিবন্ধনের পর জামিনে মুক্ত হয়ে বর্তমানে কারাগারের বাইরে রয়েছেন। আইন অনুযায়ী যোগ্য বন্দিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়