Apan Desh | আপন দেশ

সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নেব: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৪৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬

সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নেব: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দেয়ার পর তিনি জানান, নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তবে জনগণের যেকোনো রায় তিনি মাথা পেতে নেবেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর বাড্ডা এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এটিই তার জীবনের প্রথম ভোট।

ভোট দেয়ার পরে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার পেছনে অনেকগুলো মানদণ্ড বা ক্রাইটেরিয়া থাকে। যদি সে প্রক্রিয়াগুলো ঠিক থাকে ও ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তবে আমরা অবশ্যই জনরায় মেনে নেব। তিনি নিজের জয়ের ব্যাপারে ব্যাপক আশাবাদ ব্যক্ত করেন।

রাতে কয়েকটি কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে উল্লেখ করে নাহিদ বলেন, এরপরও আমরা সবাইকে ভোট কেন্দ্রে আসতে বলছি। মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দেবে। আমাদের আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে, যদি ভোট সুষ্ঠু না হয়। সুষ্ঠু ভোট হলে আমরা ক্ষমতার দ্বারপ্রান্তে রয়েছি। আমরা শেষ পর্যন্ত কেন্দ্র পাহারা দেব।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়