Apan Desh | আপন দেশ

গণভোটের প্রচারে সব অফিসে ব্যানার টাঙানোর লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:০৩, ২৭ জানুয়ারি ২০২৬

গণভোটের প্রচারে সব অফিসে ব্যানার টাঙানোর লিগ্যাল নোটিশ

দেশের প্রতিটি সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সামনে দুইটি করে ব্যানার টাঙিয়ে গণভোটের প্রচার-প্রচারণা জোরদার করার দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ নোটিশ পাঠান অ্যাডভোকেট মো. কামরুজ্জামান। নোটিশটি মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ ও আইন মন্ত্রণালয়ের কাছে প্রেরণ করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, ৭ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের পূর্ব পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, থানা, হাসপাতাল, এনজিও, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান, ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদসহ সব প্রতিষ্ঠানের সামনে ব্যানার টাঙানোর নির্দেশনা দেয়া হয়েছিল। তবে এখন পর্যন্ত তা যথাযথভাবে বাস্তবায়ন হয়নি।

আরও পড়ুন <<>> শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ৪ দিনের রিমান্ডে স্কুল ব্যবস্থাপক

লিগ্যাল নোটিশে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পরও মাঠপর্যায়ের কিছু কর্মকর্তা-কর্মচারী গণভোটের প্রচারে অনীহা প্রকাশ করছেন এবং কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীও গণভোটের বিপক্ষে অবস্থান নিচ্ছেন।

এ অবস্থায় অবিলম্বে দেশব্যাপী ব্যানার টাঙিয়ে প্রচার জোরদার করার আহবান জানানো হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ