Apan Desh | আপন দেশ

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১১:১২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

ছবি: আপন দেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে স্ট্রোক করে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রের (ভোটকেন্দ্র নম্বর–৫১) পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকালে দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। নিহতের নাম মো. মুজাহিদুল ইসলাম (৪৮)। তিনি সরাইল উপজেলার হালুয়া পাড়া গ্রামে মৃত গোলাম মওলার ছেলে।

আরও পড়ুন <<>> নোয়াখালীর কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপচে পড়া ভিড়

তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়