Apan Desh | আপন দেশ

নায়িকা

বিয়ে না করার কারণ জানালেন ববিতা

বিয়ে না করার কারণ জানালেন ববিতা

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ববিতা। সম্প্রতি বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা ‘মা পদক ২০২৬’ পেয়েছেন তিনি। এ অনুষ্ঠানে তিনি নিজের জীবনের সংগ্রাম, একাকিত্ব আর মাতৃত্বের আবেগঘন গল্প শোনান। শনিবার (০৯ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘মা পদক ২০২৬’ অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। আদর্শ মা হিসেবে একমাত্র সন্তান অনিককে বড় করে তোলার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেয়া হয়। বিশেষ এ সম্মাননায় ভূষিত হয়ে নিজের জীবনের সংগ্রাম, একাকিত্ব আর মাতৃত্বের আবেগঘন গল্প শোনান বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় এ নায়িকা।  

১১:৪৩ এএম, ১১ মে ২০২৬ সোমবার

কেন সঙ্গীহীন নোরা ফাতেহি

কেন সঙ্গীহীন নোরা ফাতেহি

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা নোরা ফাতেহি ব্যক্তিগত জীবনের একাধিক অজানা দিক তুলে ধরেছেন। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের সম্পর্ক, পরিবার ও মানসিক অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পর্দায় রোমান্টিক দৃশ্যে সাহসী হলেও বাস্তব জীবনে সম্পর্কে জড়াতে ভয় পান নোরা। আর এ ভয়টির মূল কারণ তার পারিবারিক অভিজ্ঞতা। নোরা জানান, খুব ছোট বয়সেই তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর তার বাবা জীবনে কার্যত অনুপস্থিত হয়ে পড়েন। দীর্ঘ সময় তার কোনো খোঁজও পাননি তিনি। ফলে সম্পর্কের বিষয়ে তার মনে এক ধরনের ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

০৮:১৪ পিএম, ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement