Apan Desh | আপন দেশ

‘শাহরুখের শরীরের গন্ধ কখনও ভুলতে পারব না’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২, ৯ আগস্ট ২০২৫

‘শাহরুখের শরীরের গন্ধ কখনও ভুলতে পারব না’

বলিউড সুপারস্টার শাহরুখ খান। শুধু অভিনয় দক্ষতা দিয়ে ভক্তদের মুগ্ধ করেন না। নিজের স্টাইল ও ব্যক্তিগত জীবনযাপন নিয়েও নজর কেড়েছেন বহুবার। শাহরুখ খান সুগন্ধিপ্রিয়। নানা রকম সুগন্ধি ব্যবহার করেন কিং খান। তার সুগন্ধির ভক্ত বলিউড নায়িকা আনুশকা শর্মা। ‘জাব তক হ্যায় জান’ ছবির প্রচারকালে আনুশকা শর্মা এ বিষয়ে বলেছিলেন, শাহরুখ খানের শরীরের অসাধারণ সুবাস তাকে বিমোহিত করে রাখে।

আনুশকা বলেন, শাহরুখের সুবাস আমি কখনও ভুলতে পারব না। তিনি প্রতিবার ভিন্ন সুগন্ধ ছড়িয়ে হাজির হতেন। আমি বলতাম, ‘ওয়াও! শাহরুখ, তোমার গন্ধটা সত্যিই দারুণ।

বলিউড বাদশা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার সুগন্ধি আসলে একক কোনো বোতল থেকে আসে না, বরং দুটি সুগন্ধির মিশ্রণ। তিনি ব্রিটিশ ব্র্যান্ড ডানহিলের সুগন্ধি ব্যবহার করেন। যা শুধু লন্ডনের দোকানে পাওয়া যায়। আরেকটি সুগন্ধি আসে ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড ডিপটিক থেকে। দুটি মিক্সড করে ব্যবহার করেন শাহরুখ খান।

আরওপড়ুন<<>>ছেলেকে নিয়ে আপত্তিকর মন্তব্য, যা বলল অপূর্বর সাবেক স্ত্রী

কিং খান বলেন, চারপাশে ভালো গন্ধ থাকা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি ডানহিল এবং ডিপটিক এ দুইটি সুগন্ধি মিশিয়ে ব্যবহার করি। নিজেকে অনেক সতেজ মনে হয়।

দামের দিক থেকে ডানহিল পারফিউমটি বেশ বাজেট ফ্রেন্ডলি। এটি ভারতে প্রায় ৯ হাজার রুপিতে পাওয়া যায়। অন্যদিকে, ডিপটিকের সুগন্ধিগুলোর দাম বেশি। এটার জন্য ৩৩,০০০ থেকে ৩৯,০০০ রুপি খরচ করেন শাহরুখ।

এ দুই সুগন্ধির সংমিশ্রণ কিং খানের ব্যক্তিত্বে এক অনন্য ও স্মরণীয় গন্ধ যোগ করে। এ সুগন্ধি শাহরুখ খানের সহকর্মীদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে বলেও দাবি করেন আনুশকা।

শাহরুখ খান বর্তমানে ‘কিং’ ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন। এতে তার কন্যা সুহানা খানও অভিনয় করছেন। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। সবকিছু ঠিক থাকলে এটি আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়