Apan Desh | আপন দেশ

সমুদ্রে আকৃষ্ট পূজা চেরী

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪১, ৬ সেপ্টেম্বর ২০২৬

সমুদ্রে আকৃষ্ট পূজা চেরী

পূজা চেরী। ছবি: ফেসবুক থেকে

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। তিনি শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের নীলিমায় হারিয়ে গেছেন। ব্যস্ত শুটিং শিডিউল ছেড়ে প্রকৃতির কাছে ফেরা ভীষণ জরুরি বলেও মনে করেন তিনি।

সম্প্রতি পূজা চেরী তার এ ভ্রমণের একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

ছবিতে দেখা যায়, সমুদ্রের বিশাল জলরাশি আর খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। আর আড়চোখে তাকিয়ে আছেন সমুদ্রের দিকে। যার মাধ্যমে প্রশান্তি ও মুগ্ধতা ফুটে উঠেছে।

আরও পড়ুন <<>> মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন জোহেইরি

ছবির ক্যাপশনে লেখেন, কিছু আত্মা সহজভাবে সমুদ্রের দিকে আকৃষ্ট হয়।

ছবিতে দেখা যায়, পূজা চেরীর পরনে রয়েছে একটি হালকা গোলাপি বা কোরাল রঙের প্লিটেড জাম্প স্যুট। যা তার ব্যক্তিত্বের সঙ্গে দারুণ মানিয়েছে। চোখে রয়েছে নীল রঙের স্টাইলিশ সানগ্লাস। চুলগুলো পরিপাটি করে পেছনে বাঁধা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়