ছবি: আপন দেশ
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী নওফেল, সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
মামলার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে আদালতে সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করা হচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এর আগে, গত ১৯ অক্টোবর এ মামলার বিচার শুরুর আদেশ দেয়া হয়েছিলো। মামলায় চব্বিশের জুলাই আন্দোলনে চট্টগ্রাম ছাত্রদল নেতা ওয়াসিমসহ ৬ জনকে হত্যার অভিযোগ আনা হয়।
আরও পড়ুন <> ব্যক্তির দায় বাহিনী নেবে না: সিএমপি কমিশনার
এ মামলার আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, নওফেল চৌধুরী, সাবেক মেয়র আ জ ম নাছির, রেজাউল করিম চৌধুরী পলাতক আছেন। গ্রেফতার আছেন রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী।
এদিকে, গুমের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে ভার্চুয়ালি সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































