Apan Desh | আপন দেশ

বিয়ের খবর জানিয়ে মিষ্টি জান্নাত, কেউ কষ্ট পেলে দুঃখিত

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৩, ৩১ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:৩৫, ৩১ আগস্ট ২০২৬

বিয়ের খবর জানিয়ে মিষ্টি জান্নাত, কেউ কষ্ট পেলে দুঃখিত

ছবি : আপন দেশ

ঢালিউডের অভিনেত্রী মিষ্টি জান্নাত। তিনি বিয়ে করেছেন। তবে স্বামীর নাম বা বিস্তারিত পরিচয় তিনি জানাননি।

সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক পেজে নববধূর সাজে তিনটি ছবি প্রকাশ করেন। বিয়ের খবরটি নিজেই জানান তিনি।

পরে গণমাধ্যমের কাছেও বিষয়টি নিশ্চিত করেন এ অভিনেত্রী।

লাল লেহেঙ্গা ও ভারী গয়নায় নববধূর সাজে ছবি প্রকাশ করে মিষ্টি জান্নাত ক্যাপশনে লেখেন, বিয়ে করলাম। আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন সবাই। যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখিত।

পাশাপাশি পোস্টের মন্তব্যের ঘরে নেতিবাচক কোনো মন্তব্য না করার জন্য অনুসারীদের অনুরোধ করেছেন তিনি। তবে বিয়ের খবর প্রকাশের পর ভক্ত-অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এদিকে গণমাধ্যমকে মিষ্টি জান্নাত জানিয়েছেন, তার বিয়ে আরও আগেই সম্পন্ন হয়েছে। এতদিন বিষয়টি ব্যক্তিগত রাখতেই স্বামীর পরিচয় প্রকাশ করেননি তিনি। এখনো স্বামীর নাম বা বিস্তারিত পরিচয় জানাননি অভিনেত্রী।

শুধু জানিয়েছেন, তার স্বামী একজন ব্যবসায়ী। উপযুক্ত সময়ে তার নাম ও পরিচয় প্রকাশ করবেন বলেও জানিয়েছেন মিষ্টি জান্নাত।

আরও পড়ুন <<>> সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর

২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মিষ্টি জান্নাত। এরপর ‘চিনি বিবি’, ‘আমি নেতা হবো’, ‘তুই আমার’ ও ‘তুই আমার রানি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অভিনয় দিয়ে বড় ধরনের সাড়া না পেলেও ব্যক্তিগত জীবন এবং বিভিন্ন মন্তব্যের কারণে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন মিষ্টি জান্নাত। এবার নিজের বিয়ের খবর প্রকাশ করে ফের সংবাদমাধ্যমের আলোচনায় উঠে এলেন এ অভিনেত্রী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়