Apan Desh | আপন দেশ

সাদা শাড়িতে বিদ্যা সিনহা মিম

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩৩, ২৪ আগস্ট ২০২৬

সাদা শাড়িতে বিদ্যা সিনহা মিম

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পর্দায় তার রূপের আবেদন বরাবরই আকৃষ্ট করে দর্শককে। অভিনয়ের বাইরে সরব থাকেন ফটোশুটে। প্রায়ই নতুন নতুন ফটোশুটে মুগ্ধতা ছড়ান ভক্তদের মনে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে ফেসবুক পেজে ১১টি ছবি পোস্ট করেছেন মিম।

পরনে অফ-হোয়াইট শাড়িতে সেজেছেন অভিনেত্রী। গলায় রয়েছে সবুজ পাথরখচিত নেকলেস, কানেও সে পাথরের গয়না আর হাতেও রয়েছে সবুজ পাথরের আংটি।

বন্ধনীহীন চুলে পোজ দিয়েছেন একের পর এক। সেসব ছবিতে তার সৌন্দর্যের ফোয়ারা যেন বিকশিত পদ্মের মতো ফুটে উঠেছে। এই সাজে মিমকে দেখে মুগ্ধ তার অনুসারীরাও।

কেউ লিখেছেন, বলতেই হয়, আপনার সৌন্দর্য অন্যসব তারকার চেয়ে বেশি লক্ষ্মণীয়। আর আপনার ছবিগুলো ভীষণ সুন্দর। যেভাবে আপনি পোজ দেন, আপনার ভাবভঙ্গিতে আভিজাত্য স্পষ্ট। আমি বাকরুদ্ধ।

আরও পড়ুন <<>> শাহরুখে মুগ্ধ হিনা

আরেকজনের মন্তব্য, আপনি বরাবরই দেখতে আকর্ষণীয়; আরেক ভক্ত লিখেছেন, সেরাদের সেরা সুন্দরী নায়িকা মিম।

অভিনয়ে মিমকে সর্বশেষ দেখা গেছে ‘লাইফলাইন’-এ। কাজী আসাদের এ ওয়েব ছবি জুনে মুক্তি পেয়েছে চরকিতে। এরপর আর নতুন কোনো কাজের খবরে পাওয়া যায়নি অভিনেত্রীকে।

আর বড় পর্দায় মিম সর্বশেষ হাজির হয়েছিলেন কোরবানির ঈদে। সাইফ চন্দনের ‘মালিক’-এ তার সঙ্গে রয়েছেন আরিফিন শুভ। সিনেমাটি অবশ্য সাড়া জাগাতে পারেনি দর্শকমনে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch