Apan Desh | আপন দেশ

ষাট দশকের দাপুটে অভিনেত্রী নাসিমা খান আর নেই

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫০, ১১ অক্টোবর ২০২৬

ষাট দশকের দাপুটে অভিনেত্রী নাসিমা খান আর নেই

ছবি: আপন দেশ

বাংলা ও উর্দু চলচ্চিত্রের দাপুটে অভিনেত্রী নাসিমা খান। রাজধানী উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান বলেন, তিনি (নাসিমা খান) আমাদের শিল্পী সমিতির আজীবন সদস্য। সর্বশেষ তিনি আমাদের নির্বাচনে ভোট দিতে এসেছিলেন। অনেকদিন ধরে দিন ধরে অসুস্থ ছিলেন। দেশ ও দেশের বাইরে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রোববার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এদিকে অভিনেতা ওমর সানী এক পোস্টে লেখেন, চলে গেলেন কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান আন্টি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আন্টি অনেক পুরনো শিল্পী, ভীষণ পার্সোনালিটি ছিলেন, পড়াশোনা আকাশ চুম্মি। আমার সৌভাগ্য হয়েছে তার সঙ্গে অভিনয় করার। আন্টি আপনার জান্নাত কামনা করছি।

আরও পড়ুন <<>> অপু বিশ্বাসের জন্মদিন, মাকে নিয়ে জয়ের স্ট্যাটাস

বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম দিকের অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাসিমা খান। ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক। পরে ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে তিনি জনপ্রিয়তা পান।

ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে নাসিমা খান ছিলেন অত্যন্ত জনপ্রিয় মুখ। সবশেষ ২০১১ সালে ইমপ্রেস টেলিফিল্ম এর সিনেমা ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায় দেখা যায় অভিনেত্রীকে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়