Apan Desh | আপন দেশ

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক: তিশা

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১২, ১৭ জুলাই ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক: তিশা

তানজিন তিশা। ফাইল ছবি

ফুটবল বিশ্বকাপ মানেই উন্মাদনা। তর্ক-বিতর্ক থেকে শুরু করে নানান ঘটনা। যার প্রভাব শোবিজ থেকে শুরু পাড়ামহল্লার চায়ের আড্ডা গিয়ে ঠেকে। এ সময়টায় পছন্দের দল নিয়ে নানা কথায় শামিল হতে দেখা যায়। অনেকেই নানা প্রতিশ্রুতির বাণী শোনান।

তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তার পছন্দের দল আর্জেন্টিনা হলেও প্রিয় দলের জয়ের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনকে একেবারেই মেলাতে চান না বলে জানিয়েছেন তিনি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিশা বলেন, এখন মানুষ বলতে পারে আমি আর্জেন্টিনার সমর্থক, আর্জেন্টিনা জিতে গেছে। কিন্তু আমি জার্সি পরে কোনো ছবিও দিইনি। আমি বহুবার বলেছি, আমি আর্জেন্টিনার সমর্থক। কারণ আমার বাবা আর্জেন্টিনার সমর্থক ছিলেন। তাই আমিও এ দলকে সমর্থন করি।

আলোচনার একপর্যায়ে তাকে প্রশ্ন করা হয়, আর্জেন্টিনা যদি শিরোপা জেতে, তাহলে তিনি কি বিয়ে করবেন? এমন প্রশ্ন শুনে বিস্ময় প্রকাশ করেন অভিনেত্রী।

পালটা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক?

আরও পড়ুন <<>> গোপন প্রেমের গুঞ্জন মৌনী রায়ের

তিশার এ সোজাসাপ্টা জবাব এরই মধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনরা তার এ স্পষ্ট বক্তব্যের প্রশংসা করেছেন। 

প্রসঙ্গত, বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর জয়ের পর চিত্রনায়িকা পরীমনি সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে বলেছিলেন, আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব।

এরপর থেকেই বিয়ের বিষয়টি নিয়ে নেটিজেনদের মাঝে বেশ চর্চা হচ্ছে। 

তারই ধারাবাহিকতায় তানজিন তিশার কাছেও একই ধরনের প্রশ্ন রাখা হয়েছিল। তবে এসব বিষয়ে অভিনেত্রীর স্পষ্ট জবাব, ফুটবল দলের জয়-পরাজয়ের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

City Touch