ছবি: আপন দেশ
সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক এমপি নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালেদ মনসুর নাহিদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়েছে। তিনি সেখানে পরিবার নিয়ে বসবাস করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আরও পড়ুন<<>>নাশকতার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে গান পাউডার আসছে: ডিবি
ওসি খালেদ মনসুর আরও বলেন, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।
নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক এমপি তিনি। ২০০৮ খ্রিষ্টাব্দের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর ১০ বছর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































