Apan Desh | আপন দেশ

অ্যাকশন সিনেমায় আরিফিন শুভর নায়িকা মিম

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫০, ২৮ নভেম্বর ২০২৫

অ্যাকশন সিনেমায় আরিফিন শুভর নায়িকা মিম

কিছুদিন আগে ঐশীর সঙ্গে ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তৈরি করেছেন ঢাকাই নায়ক আরিফিন শুভ। এরপরই গুঞ্জন উঠে অভিনেতার নতুন সিনেমার খবর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকশন লুকে আরিফিন শুভর কিছু ছবি ছড়িয়ে পড়ে, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

সূত্রের খবর, অনেকটা গোপনে রাজশাহীতে নতুন সিনেমার শুটিং করছেন শুভ। 

আরও পড়ুন<<>>বাবা হলেন নিলয়

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলো সে সিনেমারই ফাঁস হওয়া ফুটেজ। সিনেমাটি নির্মাণ করছেন সাইফ চন্দন।  
ছবিতে দেখা যাচ্ছে, শুভর লম্বা চুল, পুরো শরীর রক্তমাখা, দুহাতে রক্তাত্ব কুড়াল। যদিও এ সিনেমার ব্যাপারে সংশ্লিষ্ট কেউ মুখ খোলেননি।

কেউ কেউ বলছেন, সিনেমাটিতে আরিফিন শুভর সঙ্গে এখানে অভিনয় করছেন তানজিন তিশা। তবে জানা গেছে, তিশা নন, ছবিটিতে শুভর বিপরীতে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে।

সূত্রে জানা গেছে, সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। প্রাথমিকভাবে সিনেমাটির একাধিক নাম রাখলেও এখনও চূড়ান্ত হয়নি। সব কিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো একসঙ্গে বড়পর্দায় অভিনয় করছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এর আগে তারা দুজনে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ এবং গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায় জুটি বেঁধেছিলেন।

আরিফিন শুভকে সবশেষ দেখা গেছে ঈদুল আযহায় মুক্তি পাওয়া ‘নীলচক্র’-তে। অন্যদিকে, দুই বছর আগে ‘অন্তর্জাল’ এবং কলকাতার ‘মানুষ’-এর পর আর নতুন সিনেমায় পাওয়া যায়নি বিদ্যা সিনহা মিমকে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch