ফাইল ছবি
ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ববিতা। সম্প্রতি বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা ‘মা পদক ২০২৬’ পেয়েছেন তিনি। এ অনুষ্ঠানে তিনি নিজের জীবনের সংগ্রাম, একাকিত্ব আর মাতৃত্বের আবেগঘন গল্প শোনান।
শনিবার (০৯ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘মা পদক ২০২৬’ অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত।
আদর্শ মা হিসেবে একমাত্র সন্তান অনিককে বড় করে তোলার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেয়া হয়। বিশেষ এ সম্মাননায় ভূষিত হয়ে নিজের জীবনের সংগ্রাম, একাকিত্ব আর মাতৃত্বের আবেগঘন গল্প শোনান বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় এ নায়িকা।
ববিতা বলেন, একটি নারীর পূর্ণতা আসে তার মাতৃত্ব দিয়ে। সন্তান একজন মায়ের জীবনে শ্রেষ্ঠ পুরস্কার। কথা বলার এক পর্যায়ে তার সন্তান অনিকের জন্ম ও তিন বছর পর স্বামীর মৃত্যুর পরও কেন আর দ্বিতীয় বিয়ে করেননি সে প্রসঙ্গ নিয়েও কথা বলেন তিনি।
আরও পড়ুন <<>> মা দিবসে আবেগাপ্লুত ওমর সানী
ব্যবসায়ী ইফতেখারুল আলমকে ১৯৮২ সালের ২৬ সেপ্টেম্বরে বিয়ে করেন অভিনয়শিল্পী ববিতা। বিয়ের প্রায় সাড়ে ছয় বছর পর, ১৯৮৯ সালের ৪ ফেব্রুয়ারি সন্তান অনিক ইসলামের জন্ম। অনিকের জন্মের তিন বছর পর ১৯৯৩ সালের ১০ জানুয়ারি মারা যান ববিতার স্বামী।
ববিতা জানান, এর পর থেকে তার জীবনে অনেকে আসতে চেয়েছিলেন। পরিবার আর আত্মীয়স্বজনও চাপ দিচ্ছিলেন বিয়ের জন্য। কিন্তু অনড় ববিতা সন্তানের কথা ভেবে দ্বিতীয়বার সংসারজীবন শুরু করেননি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































