Apan Desh | আপন দেশ

ককরোচ জনতা পার্টির আন্দোলনে অভিনেত্রীর স্বামী গ্রেফতার

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:১২, ২১ জুলাই ২০২৬

আপডেট: ০১:০৮, ২২ জুলাই ২০২৬

ককরোচ জনতা পার্টির আন্দোলনে অভিনেত্রীর স্বামী গ্রেফতার

ছবি : সংগৃহীত

ভারতে নিট কেলেঙ্কারিতে উত্তাল ভারত। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করছে। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) আন্দোলন ও সোনম ওয়াংচুকের অনশন ঘিরে ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। অধিবেশনের প্রথম দিনই সিজেপি সংসদ অভিমুখী কর্মসূচি চালানোয় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী দিল্লি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ আন্দোলন প্রতিহত করতে যন্তর মন্তর চত্বরে পাঁচ হাজার পুলিশ ও সেনা মোতায়েন করেছে কেন্দ্র। 

তারপরও ব্যারিকেড ভেঙে মিছিল এগোনোর চেষ্টা করা হলে লাঠিচার্জ করে পুলিশ। এক পর্যায়ে পরিস্থিতি রুখতে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও জলকামান চালানো হয়।

এ আন্দোলেন সংহতি জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেক তারকা। আর বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি আন্দোলনে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। অন্যদিকে সিজেপিকে সমর্থন জানাতেই গ্রেফতার হলেন অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদ।

আরও পড়ুন <<>> জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্তে ক্যাটরিনা 

জানা গেছে, সিজেপির বিক্ষোভে অংশ নেয়ার জন্য মুম্বাইয়ে চৈত্যভূমিতে জড়ো হয়েছিলেন একাধিক আন্দোলনকারী। সেখান থেকেই পুলিশ গ্রেফতার করেছে ফাহাদকে। আর পুলিশের পদক্ষেপ কয়েকজন আহতও হয়েছেন। কিন্তু কতজনকে আটক করা হয়েছে বা কতজন আহত হয়েছেন, তা জানা যায়নি।

সোমবার (২০ জুলাই) এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করেন অভিনেত্রী স্বরা। সেখানে তিনি মন্তব্য করেন, গণতন্ত্রের জন্য লজ্জাজনক। ভিডিওতে অকবশ্য স্পষ্ট, বিক্ষোভের সময় আন্দোলনকারীদের সঙ্গে ফাহাদকেও টেনে হিঁচড়ে গাড়িতে তুলছে পুলিশ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়