Apan Desh | আপন দেশ

ফেসবুকে ‘S...’ লিখে রহস্যময় পোস্ট মিষ্টি জান্নাতের

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ফেসবুকে ‘S...’ লিখে রহস্যময় পোস্ট মিষ্টি জান্নাতের

মিষ্টি জান্নাত। ছবি: ফেসবুক থেকে

ঢালিউডের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত আবারও আলোচনায়। সামাজিক মাধ্যমে একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন। ছবিতে তাকে কমলা রঙের শর্ট ড্রেস ও লাল ব্লেজারে দেখা যায়।

ছবির ক্যাপশনে লেখেন, ‘ভালোবাসা আমার তোমাকে..... ssssssss, coming soon new blast।’ বিশেষ করে রহস্যময় ‘ssssssss’ শব্দটি নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই ধারণা করছেন, এটি কারও নামের ইঙ্গিত।

কিছু ভক্ত সরাসরি মন্তব্য করেছেন—‘sss মানে কি শাকিব ভাই?’তার নামের আদ্যক্ষর ‘S’ হওয়ায় এমন আলোচনা জোরালো হয়েছে। অনেকে মনে করছেন, শাকিব খানকে ঘিরে নতুন কোনো চমক আসতে পারে।

আরও পড়ুন <<>>ব্রেন টিউমার অপসারণ, শঙ্কা কাটেনি অভিনেত্রীর

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন মিষ্টি জান্নাত। ভোট দেয়ার পর নিজের অনুভূতিও প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, নতুন বছরে বলিউডের পাশাপাশি চারটি ঢালিউড সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তার। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দন্ত চিকিৎসকও।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: