Apan Desh | আপন দেশ

ভক্ত নয়, স্বয়ং পরিচালকে বুকে কাজলের ট্যাটু

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩০, ১ আগস্ট ২০২৬

ভক্ত নয়, স্বয়ং পরিচালকে বুকে কাজলের ট্যাটু

কাজল আগারওয়াল। ছবি: সংগৃহীত

সাধারণত ভক্তরা তাদের পছন্দের তারকাদের জন্য নানা রকম পাগলামি করে থাকে। কিন্তু সে পাগলামি যদি কোনো পরিচালক করেন তাহলে সেটি ভীষণ যন্ত্রণাদায়ক বলতে হয়। তেমনই এক বিস্ফোরক ঘটনার কথা প্রকাশ্যে আনলেন বলিপাড়ার নায়িকা কাজল আগারওয়াল। 

ছবির সেটে তার সঙ্গে এক সহকারী পরিচালক, যিনি নিজেকে তার অনুরাগী বলে দাবি করেছিলেন, তার ‘কুরুচিকর’ আচরণ নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে!

কাজলের দাবি অনুযায়ী, ছবির সেটে কাজের ফাঁকে তার সঙ্গে দেখা করতে আসেন ওই সহকারী পরিচালক। তিনি নিজেকে অভিনেত্রীর অনুরাগী বলেও দাবি করেছিলেন।

কিন্তু কথা বলতে বলতেই আচমকা অশালীন আচরণ শুরু করেন। সে সময় ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন নায়িকা।

কাজলের সঙ্গে কথা বলতে বলতেই কোনও কারণ ছাড়াই আচমকা নিজের গায়ের জামা খুলে ফেলেন ওই ব্যক্তি। তার শরীরে কাজলের নামের ট্যাটু দেখাতে উদ্যত হন। পেশাদার কাজের জায়গায় এমন বিশ্রী কাণ্ড ঘটবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি অভিনেত্রী। ঘটনাটির আকস্মিকতায় তিনি রীতিমতো স্তব্ধ হয়ে যান।

আরও পড়ুন<<>> বিটিএস তারকার সেই শার্ট কোটি টাকায় বিক্রি

কাজল বলেন, সে তৎক্ষণাৎ তার শার্ট খুলে ফেলে। আমাকে তার বুকে আমার নামের ট্যাটু দেখায়। এ ঘটনায় আমি এতটাই হতবাক হয়েছিলাম যে আমার হাত-পা কাঁপতে শুরু করে।

অভিনেত্রী আরও বলেন, আমি খুশি হয়েছি তিনি তার শরীরে আমার নাম ট্যাটু করেছেন। কিন্তু, অনুমতি ছাড়া আমার ঘরে আসা মোটেও ঠিক ছিল না। কেউ যতই বড় ভক্ত হোক না কেন, এ ধরনের আচরণ মেনে নেয়া যায় না। আমি তাকে সতর্ক করেছিলাম যে এটি করার ফলে আইনি ব্যবস্থা নেয়া যেতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীরা: মাহদী আমিন প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ৪ আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক বিশ্ব মাতৃদুগ্ধ দিবস আজ টেস্ট খেলতে অস্ট্রেলিয়ার পথে শান্ত-মুশফিকরা যুক্তরাষ্ট্রের এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আহত