ছবি: সংগ্রহীত
ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে কোনো হামলা হলে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে।
ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরান এখন ‘গ্যাস ও জীবাণু অস্ত্র’ নিয়ে কাজ করছে। তবে তার এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের হামলার কারণে ইরানের পক্ষে পরমাণু সক্ষমতা অর্জনের চেষ্টা চালানো আরও কঠিন হয়ে পড়েছে।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগের কোনো কারণ দেখছেন কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি তেমনটা মনে করেন না। তবে হামলা হলে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, এমন কিছু ঘটলে আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব। এটি প্রতিশ্রুতি কি না, জানতে চাইলে তিনি বলেন, আমি কথা দিচ্ছি।
আরও পড়ুন<<>>রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় আজ
সাক্ষাৎকারে ইরানে গত আট মাসে ৭৫ হাজার বিক্ষোভকারীকে হত্যার অভিযোগও করেছেন ট্রাম্প। তবে এ সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তেহরানের দাবি, সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে, অধিকারকর্মীদের দাবি, সরকারি দমন-পীড়নে নিহতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে।
ট্রাম্পের দাবি, ইরানের মানুষ বিক্ষোভ করতে চান, কিন্তু নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার ভয়ে রাস্তায় নামছেন না। এ সময় তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেনি; এ সংঘাতের শুরু ৫১ বছর আগে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নিয়েও নিজের অবস্থান থেকে সরে আসেননি ট্রাম্প। তিনি বলেছেন, একই পরিস্থিতি আবার তৈরি হলে তিনি আবারও যুদ্ধের সিদ্ধান্ত নিতেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































