ছবি: সংগৃহীত
মাদক মামলা থেকে মুক্তি পাচ্ছেন বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহি ও শ্রদ্ধা কাপুর। দীর্ঘ তদন্তে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় মামলার অভিযোগ তালিকা থেকে নাম বাদ দেৎয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
২০২২ সালের আগস্টে মাদক পাচারের অভিযোগে মোহাম্মদ সেলিম মোহাম্মদ সোহেল শেখকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন পার্টিতে মাদক সরবরাহের কথা জানান এবং সেখানে কয়েকজন পরিচিত ব্যক্তির নাম উল্লেখ করেন। সে তালিকায় নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুরসহ আরও কয়েকজনের নাম উঠে আসে।
পরবর্তীতে ২০২৫ সালে তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তদন্তে তাদের সম্পৃক্ততার পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
আরও পড়ুন <<>> বাবার গ্রেফতার নিয়ে মুখ খুললেন পূজা চেরী
মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা ও মাদকবিরোধী ইউনিটের তদন্তে নিশ্চিত হওয়া গেছে, আলোচিত এ মামলায় সংশ্লিষ্ট তারকাদের বিরুদ্ধে অভিযোগ টেকসই নয়। ফলে সম্পূরক অভিযোগপত্রে তাদের নাম না রাখার সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
একই সঙ্গে সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব ওরহান আওয়াত্রামনি, অভিনেতা সিদ্ধান্ত কাপুর এবং রাজনীতিবিদ জিশান সিদ্দিকীর বিরুদ্ধেও প্রমাণ না পাওয়ায় তাদের অব্যাহতি দেয়া হতে পারে। তবে মামলায় গ্রেফতার হওয়া এবং পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ বহাল থাকবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































