Apan Desh | আপন দেশ

২০২৭ সালের প্রথম রোজা কবে জানা গেল সম্ভাব্য তারিখ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২১, ১২ নভেম্বর ২০২৬

২০২৭ সালের প্রথম রোজা কবে জানা গেল সম্ভাব্য তারিখ

ছবি: আপন দেশ

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। 

এর মধ্য দিয়ে বুধবার (১২ নভেম্বর) থেকে ১৪৪৮ হিজরি সনের ষষ্ঠ মাসের গণনা শুরু হয়েছে। 

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, পবিত্র রমজান মাস শুরু হতে এখনো প্রায় ৮৯ থেকে ৯০ দিন বাকি।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের আকাশে জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছিল জাতীয় চাঁদ দেখা কমিটি। 

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বুধবার থেকে নতুন মাস গণনার সিদ্ধান্ত নেয়া হয়।

জমাদিউস সানির পর হিজরি বর্ষপঞ্জিতে আসবে সপ্তম মাস রজব এবং অষ্টম মাস শাবান। এই দুই মাস শেষ হলেই শুরু হবে মুসলিম উম্মাহর বহুল প্রতীক্ষিত পবিত্র রমজান মাস।

আরও পড়ুন <> প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন 

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। 

সে ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে ওই রাতেই আদায় করা হবে প্রথম তারাবির নামাজ। পরদিন সোমবার থেকে শুরু হবে প্রথম রোজা।

তবে রমজান শুরুর এই তারিখ সম্ভাব্য। চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। 

এ বিষয়ে যথাসময়ে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের জুলাইয়ের নেতৃত্ব ফ্যাসিস্টদের টার্গেটে: নাহিদ ইসলাম দেশে টানা তৃতীয় দফা স্বর্ণের বাজারে দরপতন বিতর্ক পেরিয়ে আবারও আইপিএলের দরজায় মোস্তাফিজ ইউরোপেও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের প্রতিমন্ত্রীর ‘উপহার নেয়া ঘুষ নয়’ বক্তব্যে টিআইবির ক্ষোভ জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহবান প্রধানমন্ত্রীর কপ ৩১-এ জলবায়ু মোকাবেলায় ৩ অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ঢাকায় আসছেন আজ রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছেন হামজা-জামালরা নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিল করছেন আইজেনকোট
City Touch