Apan Desh | আপন দেশ

ছেলের সঙ্গে মাঠে নামার অপেক্ষায় রোনালদো

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৫৪, ১৯ নভেম্বর ২০২৬

ছেলের সঙ্গে মাঠে নামার অপেক্ষায় রোনালদো

ছবি: সংগ্রহীত

জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলকে কয়েক দিন আগেই বিদায় বলে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এ মহাতারকার একটি ইচ্ছে অপূর্ণই রয়ে গেছে। ছেলের সঙ্গে খেলার স্বপ্নের কথা অনেকবার বলেছেন সি আর সেভেন। তখন ব্যাপারটা প্রায় অসম্ভব মনে হলেও রোনালদোর স্বপ্ন পূরণ হতে চলেছে!

সৌদি আরবের ক্লাব আল নাসর ২০২৭ সালে রোনালদো ও তার ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রকে মূল দলে একসঙ্গে খেলানোর পরিকল্পনা করছে বলে খবর প্রকাশ করেছেন সৌদি সাংবাদিক তারিক আল-নোফাল।

এর আগে গত এপ্রিলে সৌদি সংবাদমাধ্যম ‘আল উইয়াম’ জানিয়েছিল, পরের মৌসুমে ক্রিস্টিয়ানো জুনিয়রকে মূল দলের সঙ্গে অনুশীলনের সুযোগ দেয়ার কথা ভাবছে আল নাসর। নতুন খবর অনুযায়ী, সে পরিকল্পনা এখন বাস্তবায়নের আরও কাছাকাছি।

আরও পড়ুন<<>>হারের শঙ্কায় চতুর্থ দিন শেষ করলো বাংলাদেশ

আল নাসরের যুব দলে নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন ১৬ বছর বয়সী ক্রিস্টিয়ানো জুনিয়র। জায়গা করে নিয়েছেন পর্তুগালের বয়সভিত্তিক জাতীয় দলেও। সম্প্রতি বাবার পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের পরপরই অনূর্ধ্ব-১৭ দলে অভিষেক হয়েছে তার। ইউরো ২০২৭ বাছাইপর্বে অ্যান্ডোরার বিপক্ষে ৭৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি।

রোনালদোর বয়স এখন ৪১ বছর। আল নাসরের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। একই মাসে ১৭ বছরে পা রাখবেন ক্রিস্টিয়ানো জুনিয়র। ফলে বাবা-ছেলের একসঙ্গে মাঠে নামার সম্ভাব্য সময় হতে পারে ওই সময়ের কাছাকাছি। তবে তা নির্ভর করবে তরুণ ফুটবলারের উন্নতি এবং ক্লাবের পরিকল্পনার ওপর।

এ পরিকল্পনা আল নাসরের জন্য মাঠের বাইরেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ২০২৭ সালের জুনে রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। ছেলের সঙ্গে একই দলে খেলার সম্ভাবনা দেখিয়ে পর্তুগিজ মহাতারকাকে সৌদি আরবে আরও কিছুদিন ধরে রাখার চেষ্টা করতে পারে তারা! 

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়