Apan Desh | আপন দেশ

মামাকে বিয়ে করতে হয়েছিল রাধিকার

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৫, ৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:২৬, ৪ নভেম্বর ২০২৬

মামাকে বিয়ে করতে হয়েছিল রাধিকার

ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার অপ্রিয় অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল তার চরিত্রকে।

শুধু তাই নয়, নিজের চেয়ে অনেক বেশি বয়সি এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যেও অংশ নিতে হয়েছিল তাকে। আর তাতেই শুরু হয়েছে পক্ষে-বিপক্ষের নানা বিতর্ক।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম জিুম-কে দেয়া ওই সাক্ষাৎকারে রাধিকা আপ্তে এ কথা জানান। তার সহ-অভিনেত্রী কীর্তি সুরেশও উপস্থিত ছিলেন এ সাক্ষাৎকারে।

সেখানে রাধিকা জানান, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় এমন একটি তেলেগু ছবিতে তাকে অভিনয় করতে হয়েছিল। যার গল্প ও চরিত্রটি তার একেবারেই পছন্দ ছিল না।

রাধিকা আপ্তে বলেন, একটি তেলেগু ছবি করেছিলাম, সেখানে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল আমার চরিত্রটিকে। সেটাই আমার জীবনের সবচেয়ে কঠিন ছবি ছিল। ওই ছবির সবকিছুই আমার অপছন্দ ছিল।

এসময় পাশ থেকে কীর্তি সুরেশ প্রসঙ্গ টেনে বলেন, তামিল ও তেলেগু সংস্কৃতিতে মামাতো-পিসতুতো ভাইবোন বা মামার সঙ্গে সম্পর্কের এ বিষয়টি বেশ পরিচিত।

কথা বাড়িয়ে রাধিকা আরও জানান, ছবির গল্পে তাকে অনেক বেশি বয়সি এক নায়কের বিপরীতে রোমান্স করতে হয়েছিল। পুরো পরিবেশটি ছিল ভীষণ পিতৃতান্ত্রিক। এর চেয়েও বড় কথা, ছবির মাঝপথেই তার চরিত্রটিকে মেরে ফেলা হয়। 

শুটিংয়ের স্মৃতিচারণ করে রাধিকা বলেন, নায়ক আমাকে কাঁধের ওপর ফেলে অ্যাকশন সিক্রেট শুট করত। তখন শুধু ভাবতাম- কখন যে আমার চরিত্রটা মরবে!

রাধিকা আপ্তে ছবির নাম প্রকাশ না করলেও সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা মুহূর্তেই পুরোনো হিসাব মেলাতে শুরু করেন।

আরও পড়ুন <<>> পাকিস্তানি নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন শাকিব

দর্শকদের মতে, রাধিকা মূলত ২০১৪ সালে মুক্তি পাওয়া বয়াপাটি শ্রীণু পরিচালিত ব্লকবাস্টার তেলেগু ছবি ‘লেজেন্ড’-এর কথাই বলেছেন। এ ছবিতে নন্দমুরি বালাকৃষ্ণের বিপরীতে অভিনয় করেছিলেন রাধিকা। ছবি মুক্তির সময় বালাকৃষ্ণের বয়স ছিল ৫৪ বছর, আর রাধিকার বয়স ছিল ২৯।

এছাড়া রাধিকা ২০১৫ সালে এ অভিনেতার সঙ্গেই ‘লায়ন’ নামের আরও একটি ছবিতে কাজ করেছিলেন।

রাধিকার এ মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। একদল নেটিজেন রাধিকার সমালোচনা করে লিখেছেন, সিনেমা সাইন করার সময় কি তিনি চিত্রনাট্য বা নায়কের বয়স জানতেন না? জেনেশুনে ছবি সই করে এখন বছরকয়েক পরে ইন্ডাস্ট্রিকে কাঠগড়ায় দাঁড় করানো কতটা যৌক্তিক?

আবার অন্য একটি অংশের মতে, দক্ষিণী কমার্শিয়াল ছবির পুরনো ও পিতৃতান্ত্রিক ঘরানার ট্র্যাকিং এবং বড় বয়সের ব্যবধান নিয়ে তারকাদের খোলামেলা কথা বলা সময়ের দাবি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাধিকা আপ্তের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো ছবির নাম বা আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়