ছবি : আপন দেশ
জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সামাজিক মাধ্যমে প্রায়ই তিনি সক্রিয়। দুই সন্তান পূণ্য ও প্রিয়মকে নিয়েই যেন নতুন এক পৃথিবী। মাঝেমধ্যেই তাদের নিয়ে আনন্দ-আবেগঘন মুহূর্তে দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হলো না।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুকে সন্তানদের সঙ্গে এক চমৎকার মুহূর্ত শেয়ার করেছেন পরীমণি। ছবিতে দেখা যায়, গাড়ির ভেতরে দুই সন্তানকে দুই পাশে আগলে রেখে হাসিমুখে বসে আছেন নায়িকা। কালো রঙের হিজাব ও চশমায় পরীমণিকেও দেখাচ্ছিল বেশ স্নিগ্ধ। আর দুই সন্তান পরে ছিল লাল রঙের ম্যাচিং পোশাক। ছবির ক্যাপশনে লিখেছেন, হ্যাপি ফ্রাইডে! মাশাআল্লাহ।
পরীমণির এ পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যা মন কাড়ে তার ভক্তদের। ভক্তরা মা ও সন্তানদের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। মন্তব্য ঘরে একজন লিখেছেন, মাশাআল্লাহ একটি সুখী পরিবার। আরেকজন লিখেছেন, মাশাআল্লাহ, মা পরীর দুই ডানা।
আরও পড়ুন <<>> হিরো আলম–মুনমুনের ‘বউ জামাইয়ের লড়াই’ ছবি প্রদর্শনের অযোগ্য ঘোষণা
বর্তমান সময়ে কাজের পাশাপাশি সন্তানদের দিয়েই সময় কাটে পরীমণির। নায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে সিংগেল মাদারের দায়িত্ব পালন করছেন তিনি। মাতৃত্ব যে এখন তার গুরুদায়িত্ব, তা বলার বাকি রাখে না।
এদিকে আসছে ঈদের সিনেমার তালিকায় রয়েছে পরীমণি অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় দেখা যাবে নায়িকাকে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































