Apan Desh | আপন দেশ

তেল

জ্বালানি তেলের সংকট নেই: যুগ্ম সচিব

জ্বালানি তেলের সংকট নেই: যুগ্ম সচিব

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। ৩১ দিনের ডিজেল, ২৫ দিনের পেট্রল এবং ৩৬ দিনের অকটেন মজুত রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বুধবার (২২ জুলাই)  এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে যুগ্ম সচিব বলেন, জ্বালানির পর্যাপ্ত মজুদ থাকার পরও কেউ কেউ এ বিষয়ে গুজব ছড়াচ্ছে। প্রাকৃতিক গ্যাসের কিছুটা ঘাটতি আছে। তবে নতুন গ্যাস উত্তোলনসহ ঘাটতি মোকাবেলার চেষ্টা করছে সরকার। একটি গুরুত্বপূর্ণ এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) সমস্যা দেখা দেয়ায় গ্যাস নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। এটির সমাধান হলে পাম্পে সিএনজির লাইন কমে যাবে।

০৫:২৭ পিএম, ২২ জুলাই ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement