Apan Desh | আপন দেশ

তেল না পেয়ে ফিরে যাচ্ছেন ভূট্টা-মরিচ চাষিরা

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:০৫, ৬ মার্চ ২০২৬

তেল না পেয়ে ফিরে যাচ্ছেন ভূট্টা-মরিচ চাষিরা

ছবি: আপন দেশ

গাইবান্ধা-দাড়িয়াপুর রোডের কদমতলী উত্তর পাশে অবস্থিত গাইবান্ধা ফিলিং স্টেশন, প্রোপাইটার এ.এস.এম নাজমুল হুদা নয়নের তত্বাবধানে, কৃষক ও সাধারণ গ্রাহকদের মধ্যে তেলের সরবরাহ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

(০৫ মার্চ) স্থানীয় সূত্রে জানা গেছে ফিলিং স্টেশনে কর্মরতরা প্রায় ১০টি ফাঁকা ড্রামে ডিজেল এবং একাধিক জার্কিণে পেট্রোল ভরার দৃশ্য মিলেছে। প্রশ্ন করলে কর্মচারীরা জানায় এগুলো সদর উপজেলার দাড়িয়াপুরে বিক্রি করা হয়েছে।

প্রোপাইটার নাজমুল হুদা নয়ন বলেন, লাইসেন্স বা পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া খোলা দোকানে পেট্রোল বা ডিজেল বিক্রি করা নিষেধ। তবে জেলার অনেক ডিলার যানবাহনের বাইরে বিক্রি করছে। তিনি যুক্তি দেন, যদি বাহিরে বিক্রি না করেন, তাহলে কর্মচারীদের বেতন দেয়া কঠিন হবে।

আরও পড়ুন <<>> শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ফিলিং স্টেশনে তেল নিতে এসে চরাঞ্চলের কৃষকরা হতাশ হয়েছেন। তারা জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত এসেও তেল পাননি। ভূট্টা ও মরিচ চাষে পানি শুকিয়ে যাওয়ায় তেল না পেলে ফসল ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে অনেক কৃষক তেল না পেয়ে ফিরে গেছেন।

অন্যদিকে, গাইবান্ধা পেট্রোল, ডিজেল ও জ্বালানি মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, খোলা পেট্রোল ও ডিজেল বিক্রি করা গুরুতর অপরাধ এবং এটি নিয়ন্ত্রণে আনা জরুরি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়