Apan Desh | আপন দেশ

বাড়ল এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫১, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৫:৫১, ২ ফেব্রুয়ারি ২০২৬

বাড়ল এলপি গ্যাসের দাম

ফাইল ছবি

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবার বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানায়, সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ১২ কেজি সিলিন্ডারের আগের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। সেটি বাড়িয়ে ফেব্রুয়ারির জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫৬ টাকা।

এর আগে গত ৪ জানুয়ারি এলপিজির দাম সমন্বয় করা হয়। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা করা হয়েছিল।

আরও পড়ুন <<>> আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ

একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটারে ২ টাকা ৩৪ পয়সা বাড়ানো হয়েছে। ফলে মূসকসহ অটোগ্যাসের নতুন দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৬২ টাকা ১৪ পয়সা।

এর আগে ৪ জানুয়ারি অটোগ্যাসের দাম সর্বশেষ সমন্বয় করা হয়। তখন প্রতি লিটারে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে মূসকসহ দাম নির্ধারণ করা হয়েছিল ৫৯ টাকা ৮০ পয়সা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়