ছবি : আপন দেশ
মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলাকে কেন্দ্র করে বিশ্ববাজারে প্রায় ২০ শতাংশ বেড়েছে জ্বালানি তেলের দাম। যা ২০২২ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।
আইএমএফ প্রধান সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ আবারও বৈশ্বিক অর্থনীতির স্থিতিস্থাপকতাকে কঠিন পরীক্ষার মুখে ফেলছে।
সোমবার (০৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় জর্জিয়েভা বলেন, ‘মধ্যপ্রাচ্যের এ সংঘাত যদি দীর্ঘায়িত হয়, তবে বৈশ্বিক জ্বালানির দাম, বাজারের মনোভাব, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির ওপর এর প্রভাব ফেলার স্পষ্ট সম্ভাবনা রয়েছে।’
আরও পড়ুন : জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর দিলেন ট্রাম্প
তিনি আরও বলেন, ‘এটি বিশ্বের সব প্রান্তের নীতিনির্ধারকদের কাঁধে নতুন চ্যালেঞ্জ বা দায়িত্ব চাপিয়ে দেবে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































