Apan Desh | আপন দেশ

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০২, ১৫ মার্চ ২০২৬

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

ছবি: আপন দেশ

জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) নয়টি নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার (১৫ মার্চ) অনলাইনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব এবং সকল জেলা প্রশাসক উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিসিদের দেয়া প্রতিমন্ত্রীর ৯ নির্দেশনা

• প্রতিদিন ডিপোর প্রারম্ভিক ও সমাপনী মজুত যাচাই করে রিপোর্ট প্রদান।
• ডিপো থেকে পেট্রোল পাম্পে বরাদ্দ করা জ্বালানির সরবরাহ নিশ্চিতকরণ।
•.সব কাস্টমারের (পেট্রোল পাম্প ডিলার, এজেন্সি ডিলার, প্যাকড পয়েন্ট ডিলার ও ডিরেক্ট কাস্টমার) সরবরাহ ও বিতরণ তদারকি করা।
• পেট্রোল পাম্প বন্ধ হলে, কেন পাম্প বন্ধ তার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান ও ডিপোর সঙ্গে তেল সরবরাহের হিসাব ডাবল চেক করা।
• অবৈধ মজুতদারি রোধ করা।
• তেলের ডিপোর নিরাপত্তা নিশ্চিত করা।
• জ্বালানি তেলের পাচার বন্ধ করা।
• বেশি দামে যেন জ্বালানি তেল বিক্রি না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা এবং অপরাধ সংগঠিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা।
• জেলা পর্যায়ে নজরদারি বৃদ্ধি করা।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের কষ্ট যেন না বাড়ে, বর্তমান সরকার তা প্রতিনিয়ত মনোযোগ দিচ্ছে। সবাইকে সচেতন থেকে দায়িত্ব পালনের আহবান জানানো হয়েছে।

আরও পড়ুন <<>> লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

এছাড়া তিনি বিদ্যুৎ সাশ্রয়কল্পে কিছু নির্দেশনা জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়নের আহবান জানান। এর মধ্যে রয়েছে-
• বিপণিবিতানে ও ব্যবসায়ী স্থাপনায় আলোকসজ্জা না করা।
• শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার চেয়ে বেশি রাখা।
• দোকান বন্ধের পর সাইনবোর্ডের আলো নিভিয়ে রাখা।

প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জেলা প্রশাসনের সমন্বিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে জ্বালানি মন্ত্রণালয়ে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে সভায় তিনি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার জন্য সহযোগিতা কামনা করেন। নেতারা আশ্বস্ত করেন, সমন্বিত উদ্যোগে দ্রুত শৃঙ্খলা ফেরানো সম্ভব।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়