Apan Desh | আপন দেশ

কৃত্রিম সংকট তৈরির অভিযোগে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:০৭, ৭ মার্চ ২০২৬

কৃত্রিম সংকট তৈরির অভিযোগে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

ছবি: আপন দেশ

নোয়াখালীর চাটখিল উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণে অনিয়মের অভিযোগে দুইটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৭ মার্চ) দুপুরে চাটখিল পৌর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তারাজ ফিলিং স্টেশন ও আনিতাশ ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী।

আরও পড়ুন <<>>এলপি গ্যাসসহ চট্টগ্রামে নোঙর করল ১২ জাহাজ

অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণে অনিয়ম এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ প্রমাণিত হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তারাজ ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা এবং আনিতাশ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে দুইটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিগত দুই সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী খোমেনি বিমানবন্দর থেকে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট হাম উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দুনীর্তির শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী দেড়শ টাকায় মিলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট জ্বালানি তেলের বাড়তি দামে পুড়ছে নিত্যপণ্যের বাজার সৌদি পৌঁছেছেন ২৯ হাজার ৩১৫ হজযাত্রী, মারা গেছেন ২ জন মন্ত্রণালয়ের অধীনে যাচ্ছে ‘নগর স্বাস্থ্যকেন্দ্র’ ছাত্রশিবিরের বিরুদ্ধে যুবদলের হুঁশিয়ারি গরমে নাভিশ্বাস রাজধানীবাসীর, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা এ লড়াই কখনোই থামবে না : ডাকসু জিএস রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছরেও মেলেনি বিচার লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল