Apan Desh | আপন দেশ

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বেড়েই চলছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩০, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ২৩:৩০, ১৭ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বেড়েই চলছে তেলের দাম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়েছে। এক দিনের ব্যবধানে দাম ৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) এ পরিবর্তন দেখা যায়। একই সময়ে ইরান আশপাশের তেল উৎপাদনকারী দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে থাকে। এতে বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তাদের মতে, জ্বালানি অবকাঠামো ও নৌপথে ধারাবাহিক হামলার প্রভাবেই এ দাম বৃদ্ধি ঘটেছে। যদিও এর আগের দিন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা রিজার্ভ থেকে তেল ছাড়ার ইঙ্গিত দেয়ায় দাম কিছুটা কমেছিল। এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় চালু করতে মিত্র দেশগুলোর কাছে সামরিক সহায়তা চেয়েছেন। তবে জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশ এতে সাড়া দিতে অনাগ্রহ দেখিয়েছে। অস্ট্রেলিয়া ও জাপানও এ উদ্যোগে যোগ দেয়নি।

সংকট দীর্ঘায়িত হওয়ায় ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট—এ দুই ধরনের তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে।

আরও পড়ুন <<>> এবার ন্যাটোকে ট্রাম্পের হুঁশিয়ারি

পরিস্থিতি আরও জটিল করেছে কাতার ও ওমান উপকূলে বিস্ফোরণ এবং তেলবাহী জাহাজে হামলার ঘটনা। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও ইরাকের বড় তেলক্ষেত্রেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

বিশ্লেষকদের মতে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে জ্বালানি বাজারে অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে পারে। এর প্রভাব বৈশ্বিক অর্থনীতিতেও পড়ার আশঙ্কা রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত