Apan Desh | আপন দেশ

হরমুজ প্রণালি দিয়ে যেসব দেশের জাহাজ যেতে দিচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫৩, ১৬ মার্চ ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে যেসব দেশের জাহাজ যেতে দিচ্ছে ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর জাহাজ ছাড়া অন্য কিছু দেশের জাহাজকে সীমিতভাবে চলাচলের সুযোগ দেয়া হতে পারে।

বিশ্বে মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এ প্রণালি দিয়ে হয়। যুদ্ধের মধ্যে এটি বন্ধ হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে গেছে।
 
সোমবার (২ মার্চ) ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘোষণা দেয়, হরমুজ প্রণালি ‘বন্ধ’ করে দেয়া হয়েছে। কোনো জাহাজ জোর করে পার হওয়ার চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করা হয়।

যুদ্ধ শুরুর আগে আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল প্রায় ৬৫ মার্কিন ডলার। তবে উত্তেজনা বাড়ার পর আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ১০৫ ডলারের বেশি হয়েছে।

যেসব দেশের জাহাজকে অনুমতি
পাকিস্তান: পাকিস্তানের পতাকাবাহী ‘করাচি’ নামের একটি আফ্রাম্যাক্স তেলবাহী জাহাজ গত রোববার (১৫ মার্চ) হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগর থেকে বেরিয়ে গেছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।

ভারত: ভারতের জন্যও কিছু ছাড় দেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি। তিনি বলেন, কয়েকটি ভারতীয় জাহাজকে প্রণালি দিয়ে যেতে দেয়া হয়েছে।

ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানান, তরল পেট্রোলিয়াম গ্যাস বহনকারী দুটি ভারতীয় জাহাজ নিরাপদে প্রণালি অতিক্রম করে ভারতের দিকে রওনা দিয়েছে।

তুরস্ক: তুরস্কের মালিকানাধীন একটি জাহাজও ইরানের অনুমতি নিয়ে প্রণালি অতিক্রম করেছে। দেশটির পরিবহনমন্ত্রী আব্দুলকাদির উরালোগলু বলেন, আগে ইরানের একটি বন্দরে নোঙর করা ওই জাহাজটিকে বিশেষ অনুমতি দেয়া হয়।

চীন: চীন বর্তমানে ইরানের সঙ্গে আলোচনা করছে, যাতে তাদের তেলবাহী জাহাজ এবং কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বহনকারী জাহাজগুলো নিরাপদে প্রণালি পার হতে পারে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। চীনের মোট তেল আমদানির প্রায় ৪৫ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে আসে।

আরও পড়ুন <<>> এবার চীনের সহায়তা চান ট্রাম্প

ফ্রান্স ও ইতালি: ফ্রান্স ও ইতালি তাদের জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক নৌ জোট গঠনের প্রস্তাব দিয়েছেন। তিনি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহবান জানিয়েছেন। তবে এখন পর্যন্ত এসব দেশের কেউই ওই উদ্যোগে অংশ নেয়ার প্রতিশ্রুতি দেয়নি। জার্মানি ও গ্রিস ইতোমধ্যে জানিয়েছে, তারা কোনো সামরিক অভিযানে অংশ নেবে না।

মধ্যপ্রাচ্যবিষয়ক নিরাপত্তা বিশ্লেষক রজার শানাহান মনে করেন, যুক্তরাষ্ট্রের অনেক মিত্র শুরু থেকেই এ যুদ্ধের বিরোধিতা করেছে। তাই হরমুজ প্রণালিতে সামরিক নিরাপত্তা অভিযানে অংশ নিতে তারা অনাগ্রহী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের