Apan Desh | আপন দেশ

ভারতের কাছে জ্বালানি চেয়ে বাংলাদেশের চিঠি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:১৯, ১১ মার্চ ২০২৬

আপডেট: ২২:২০, ১১ মার্চ ২০২৬

ভারতের কাছে জ্বালানি চেয়ে বাংলাদেশের চিঠি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিক চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহের জন্য পাঠানো চিঠি তিনি গ্রহণ করেছেন। দ্রুত বিবেচনার জন্য তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

তিনি জানান, বৈঠকে দুই দেশের মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এতে সহযোগিতার ক্ষেত্র, পারস্পরিক স্বার্থ এবং ভবিষ্যতে এ খাতে সহযোগিতা আরও কীভাবে জোরদার করা যায় তা উঠে আসে।

আরও পড়ুন<<>> পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে সরকার

ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ইতোমধ্যে শক্তিশালী বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ গড়ে উঠেছে। এটি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ একটি অংশ।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং জ্বালানি পাইপলাইন রয়েছে। ভবিষ্যতে এ সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়