Apan Desh | আপন দেশ

জ্বালানির মজুত শেষ হলে বাংলাদেশ  কী করবে?

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৮, ৫ মার্চ ২০২৬

জ্বালানির মজুত শেষ হলে বাংলাদেশ  কী করবে?

ফাইল ছবি

ফেব্রুয়ারি মাসের তুলনায় এর মধ্যেই  বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে  ৯ ডলার। বিশেষজ্ঞদের মতে, ইরান-ইসরায়েলের এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়াতে পারে। 

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক যুদ্ধ বিশ্বের জ্বালানি বাজারে নতুন করে তৈরি করেছে অস্থিরতা। এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর ওপর। এই আমদানি নির্ভর দেশগুলোর মধ্যে বাংলাদেশও একটি। বিশেষ করে দেশের মোট ব্যবহৃত জ্বালানির প্রায় ৭০ শতাংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। ফলে যুদ্ধের মেয়াদ দীর্ঘস্থায়ী হলে দেশে তেল-গ্যাসের তীব্র সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

দেশের জ্বালানি চাহিদার বড় একটি অংশই আমদানি করতে হয়  মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। এর মধ্যে রয়েছে অপরিশোধিত জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং এলপি গ্যাস । অপরিশোধিত জ্বালানি তেলের ২০ শতাংশ আমদানি করা হয় সৌদি আরব ও দুবাই থেকে। সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট ক্রুড অয়েল ও আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল থেকে বছরে ১৫ লাখ টন তেল কিনে থাকে বিপিসি।

আরও পড়ুন<<>> মার্চে জ্বালানি তেলের দাম নির্ধারণ

দেশের এলএনজি সরবরাহের বড় উৎস কাতার ও ওমান। চলতি বছরেই কাতার থেকে ২৪ কার্গো এলএনজি আমদানি করা হয়েছে, বছরজুড়ে আরও ১৬ কার্গো আমদানির পরিকল্পনা রয়েছে পেট্রোবাংলার। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এবং সৌদি-কাতারের জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার কারণে সরবরাহ ব্যবস্থা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। কাতার ও আরামকোর মতো বড় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো উৎপাদন সাময়িক বন্ধ রাখায় আমদানিনির্ভর বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এখন চরম সংকটের মুখে।

দেশের আরেক গুরুত্বপূর্ণ জ্বালানি হলো এলপি গ্যাস। পুরোপুরি আমদানিনির্ভর এ পণ্যের বাৎসরিক চাহিদা ১৪ লাখ টন, যার পুরোটাই আনা হয় সৌদি আরব, দুবাই, কাতার, ওমান থেকে। তবে চলমান পরিস্থিতি মোকাবিলায়  ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন থেকে এলপিজি আমদানির উদ্যোগ গ্রহণ করেছে বিপিসি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়