Apan Desh | আপন দেশ

ইরানের তেলসমৃদ্ধ খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৩৯, ১৪ মার্চ ২০২৬

আপডেট: ০৮:৪৭, ১৪ মার্চ ২০২৬

ইরানের তেলসমৃদ্ধ খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা

ছবি : সংগৃহীত

ইরান উপকূলে হরমুজ প্রণালির কাছে অবস্থিত খারগ দ্বীপে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ) ফ্লোরিডার উদ্দেশ্যে এয়ার ফোর্স ওয়ানে ওঠার কিছুক্ষণ পরেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। 
 
তিনি বলেন, ইউএস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। তারা ইরানের ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত খারগ দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

আরও পড়ুন<<>>ইরানের স্কুলে নিহতদের পরিবারকে ২ লাখ ডলার দেবে চীন

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে ইরানের গুরুত্বপূর্ণ দ্বীপ খারগ। তেলের অভয়ারণ্যখ্যাত ভূখণ্ডটি ইসলামি প্রজাতন্ত্রের জন্য যতখানি তাৎপর্য বহন করে তার চেয়ে বেশি জরুরি বিশ্ব তেল বাজারের জন্য। ইরানের মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০-৯৫ শতাংশ এ দ্বীপের মাধ্যমে বিশ্ববাজারে রফতানি হয়।

দেশটির অর্থনীতির 'হৃৎপিণ্ড' বা 'লাইফলাইন' হিসেবে পরিচিত এ ভূখণ্ডেই রয়েছে ইসলামি প্রজাতন্ত্রের প্রধান বন্দর ও সবচেয়ে বড় নৌপথ যেটি মূলত তেল ও গ্যাস পরিবহণের জন্য ব্যবহার হয়।

যুদ্ধের তীব্রতা বৃদ্ধির মুখে এবং জ্বালানি প্রবাহে বাধার কারণে সৃষ্ট গভীর বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেই দেশটির সামরিক বাহিনী হরমুজ প্রণালির নিকটবর্তী ইরানের খারগ দ্বীপের সামরিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের তেল অবকাঠামোগুলোতে আঘাত করা এড়িয়ে চলেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement